Sunday, June 14, 2026

বসার জায়গা নিয়ে বচসা, ধুন্ধুমার মহিলা কামরায়

Date:

Share post:

তুচ্ছ কারণ। আর তা নিয়ে ধুন্ধুমার মেদিনীপুর লোকালের মহিলা কামরা। হাওড়া-মেদিনীপুর লোকালের মহিলা কামরায় প্রথমে সিট রাখা নিয়ে দুই মহিলার মধ্যে বচসা শুরু হয়। ঝগড়া শেষ পর্যন্ত তা হাতাহাতিতে পৌঁছয়। বাগনানের বাসিন্দা এক মহিলা প্রথমে জুতো দিয়ে এক তরুণীকে মারেন এবং পরে তাঁর হাত ভেঙে দেন বলে অভিযোগ।

এরপরেই অভিযুক্ত মহিলা, কামরার সকলের উপর আক্রমণাত্মক হয়ে ওঠেন। সকলে মারতে উদ্ধ‌ত হন তিনি। সঙ্গে অশ্রাব্য ভাষায় কটূক্তি করেন। সেই সময় বাউরিয়ার বাসিন্দা তাহিদা খাতুন নামে এক তরুণী সাঁতরাগাছি জিআরপি-তে ফোন করেন। এরপর সাঁতরাগাছি স্টেশনে মহিলা পুলিশ কামরায় উঠে অভিযুক্ত মহিলা ও তাঁর দিদিকে নিয়ে যান। তবে, ট্রেনের কামরায় সিট দখল নিয়ে কোনও যাত্রী কারও হাত ভেঙে দিতে পারেন, এই ঘটনায় হতভম্ব সকলে।

আরও পড়ুন-অ্যান্টাসিড জিনট্যাক বিক্রি বন্ধ করছে জিএসকে

Related articles

FIFA World Cup: শুরুতেই হোঁচট, মরক্কোর বিরুদ্ধে ড্র ব্রাজিলের

  বিশ্বকাপে প্রথম ম্যাচেই আটকে গেল ব্রাজিল। মরক্কোর বিরুদ্ধে ১-১ করে ড্র করেই বিশ্বকাপ অভিযান শুরু পাঁচবারের চ্যাম্পিয়নদের। ৪-২-৩-১ ছকে...

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...