Saturday, April 4, 2026

টলি পাড়ার ভোটে ধরাশায়ী বিজেপি

Date:

Share post:

শিল্পী সংগঠনের ভোটে বিজেপিকে ২১-০ আসনে পরাজিত করল তৃণমূল কংগ্রেস। চলচ্চিত্র কলাকুশলী ও টেকশিয়ানদের সংগঠন ইম্পায় তৃণমূল সমর্থিত সব প্রার্থীরা জিতলেন। আর এই জয়ের অন্যতম স্থপতি অবশ্যই মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি অভিনন্দন জানিয়েছেন সকলকেই।

টলিউড দখলে নেমে বেশ কিছু শিল্পীকে মাঝে মধ্যেই দলে টেনেছিল বিজেপি। তিনটি সংগঠন তৈরি হয়। মুকুল ঘনিষ্ঠ শঙ্কুদেব পন্ডাকে বঙ্গীয় চলচ্চিত্র পরিষদ সংগঠনের দায়িত্ব দেওয়া হয়। অন্যটি অর্থাৎ ইস্টার্ন ইন্ডিয়া টেলি সিনে টেকনিশিয়ান অ্যান্ড আর্টিস্ট ফেডারেশন, যার দায়িত্বে ছিলেন অগ্নিমিত্রা পাল। আবার অঞ্জনা বসুরও একটি সংগঠন ছিল। এই তিন সংগঠনকে এক করে ভোটে নেমেছিল বিজেপি। তিন সংগঠনকে একত্রিত করে নাম দেওয়া হয় খোলা হাওয়া। সার্বিক দায়িত্ব দেওয়া হয় বাবুল সুপ্রিয়কে। কিন্তু ২১ আসনের সব কটিতেই হেরে যায় খোলা হাওয়া সংগঠন। ফলে টলিপাড়া আপাতত সবুজে সবুজ।

আরও পড়ুন-“জীবনের সবচেয়ে খুশির দিন”, মন্তব্য ম্যাথুর

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...