Tuesday, March 24, 2026

ক্ষমতা প্রদর্শনে মহালয়ায় আরএসএস-এর চমক

Date:

Share post:

দুর্গাপুজোয় নজর কাড়তে নয়া কর্মসূচি গ্রহণ করছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। মহালয়ায় রাজ্যের মোট 326 ব্লকে রুটমার্চ করবে তারা। কলকাতার মোট 22 জায়গা থেকে পদযাত্রা হবে। বিগিউল সহ থাকবে সংঘের বিশেষ ব্যান্ড। আরএসএস-র নির্দিষ্ট পোশাকেই রুটমার্চে অংশ নেবেন সদস্যরা। আরএসএস-এর রাজ্য প্রচার বিভাগের মুখপাত্র বিপ্লব রায় এই কর্মসূচির কথা জানান।

আরএসএস সারা বছর ছ’টি উৎসব পালন করে, বর্ষ প্রতিপদ, শিবাজির রাজ্যভিষেক তিথি, গুরুপূর্ণিমা, রাখিবন্ধন, বিজয়া দশমী ও মকরসংক্রান্তি। বিজয়া দশমীতে সংঘের বিভিন্ন শাখায় অস্ত্র পুজো হয়। কিন্তু সেই সময় বাংলায় দুর্গাপুজো হওয়ায় বিজয়া দশমীর অনুষ্ঠান আয়োজনে সমস্যায় পড়তে হয় সংঘ সেবকদের। দুর্গাপুজোয় নিজেদেরকে পাদপ্রদীপের আলোয় আনকে সেই কারণে মহালয়ার দিনটি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিপ্লব রায়। তাঁর দাবি, রাজ্যে আরএসএস-এর প্রকৃত ক্ষমতা কত, তা দেখা যাবে মহালয়ার দিনেই। আর এদিনের অনুষ্ঠানে শুধু আরএসএস-র সদস্যরাই থাকবেন। কারণ, তাঁদের ইউনিফর্ম পরে রুটমার্চ হবে। তাই বিজেপি বা অন্য শাখা সংগঠন নয়, স্বয়ংসেবকরাই শুধু অংশ নেবেন পদযাত্রায়।

আরও পড়ুন – সাংগ্রিলায় জমজমাট সিটি কলেজ

Related articles

জিআইএসএস তথ্য বাধ্যতামূলক, পেনশন প্রক্রিয়া সহজে জোর রাজ্যের

রাজ্য সরকারি কর্মী ও আধিকারিকদের সাধারণ বিমা ও সঞ্চয় প্রকল্প (জিআইএসএস) সংক্রান্ত তথ্য বাধ্যতামূলকভাবে সার্ভিস বুকে অন্তর্ভুক্ত করার...

লক্ষাধিক রেশন কার্ড বাতিল, রাজ্যে জোরদার যাচাই অভিযান 

ভুয়ো রেশন কার্ড চিহ্নিত করতে দেশজুড়ে শুরু হওয়া বিশেষ অভিযানের প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গেও। রাজ্যে ইতিমধ্যেই তিন লক্ষের বেশি...

হরমুজে বিপাকে ট্রাম্প! প্রণালী খুলতে দেশে দেশে ফোন, কথা মোদির সঙ্গেও

তেলের টান গোটা বিশ্বে। হরমুজ প্রণালী নিয়ে পিছু হঠতে বাধ্য হয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। এবার তাঁর পাশ...

ভোটের কাজে ব্যবহৃত গাড়ির ভাড়া বৃদ্ধি, স্বস্তিতে পরিবহণ মালিকরা 

আসন্ন নির্বাচনের আগে রাজ্যে ভোটের কাজে ব্যবহৃত বাস, মিনিবাস ও ছোট গাড়ির ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল। পরিবহণ...