Saturday, June 20, 2026

সাংগ্রিলায় জমজমাট সিটি কলেজ

Date:

Share post:

পুজোর ছুটির আগে কলেজ ফেস্ট সিটি কলেজের ঐতিহ্য। ‘সাংগ্রিলা’ শুধু সিটি কলেজ নয়, উত্তর কলকাতার অনেক কলেজের ছাত্র-ছাত্রীর আকর্ষণের কেন্দ্রবিন্দু। এবার ছিল আমহার্স্ট স্ট্রিট সিটি কলেজের ফেস্টের 25 বছর পূর্তি। তাই জমজমাট অনুষ্ঠান। উৎসবের অঙ্গ হিসেবে বৃহস্পতিবার ছিল নবীনবরণ।

কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক অর্ক দাসের মতে, সাংগ্রিলার চারটে দিন তাঁদের কাছে দুর্গাপুজোর থেকে কোনও অংশে কম নয়। এই দিনগুলোই তাঁদের ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী।


বৃহস্পতিবার, ছিল প্রথমদিন অর্থাৎ ষষ্ঠীর বোধন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ তথা বিশিষ্ট সাংবাদিক কুণাল ঘোষ। বর্তমান পড়ুয়াদের সঙ্গে উপস্থিত ছিলেন অনেক প্রাক্তন ছাত্রছাত্রীরা।
প্রথমদিনের আকর্ষণ ছিল ঢাকের তালে ধুনুচি নাচ। এছাড়াও ছিল ক্যুইজ কনটেস্ট। যেখানে ক্যুইজ মাস্টারের ভূমিকায় ছিলেন সাংবাদিক কুণাল ঘোষ। সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিতর্ক সভার আয়োজন করা হয়েছিল।

ছবি- প্রকাশ পাইন

Related articles

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...

জয়ের পরেই আরও বড় সুখবর দিলেন আনসেলোত্তি, ব্রাজিলকে নিয়ে থাকছে চিন্তার কারণও

বিশ্বকাপের(FIFA World Cup)  দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরল ব্রাজিল (Brazil )।হাইতিকে ৩-০ গোলে হারিয়ে দিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ব্রাজিলের...