Wednesday, March 25, 2026

হংকংয়ের দুর্গাপুজোয় এক টুকরো বাংলা

Date:

Share post:

প্রবাসী বাঙালিদের একত্র হওয়ার বড় উৎসব দুর্গাপুজো। নিজেদের শিকড় ছেড়ে বহু যোজন দূরের প্রবাসে থাকা বাঙালি অপেক্ষায় থাকে এই শারদ উৎসবের। প্রবাসেই দুর্গাপুজোর আয়োজন করে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাঙালিরা যেন ফিরে পান বাঙলার মাটির গন্ধ।

দক্ষিণ চিন সাগরের উপকূলে হংকংয়ের বাঙালিরাও এর বাইরে নন। মা দুর্গাকে সামনে রেখে শরতের এই বিশেষ চারটে দিনের অপেক্ষায় থাকেন হংকং-এ থাকা বাঙালিরাও। হংকংয়ের বাঙালি অ্যাসোসিয়েশনের শারদ উৎসব এ বার 21 বছরে পা দিল। হংকংয়ে এই একটি মাত্র বারোয়ারি দুর্গাপুজোই হয়, আর তাকে ঘিরেই ওখানকার বাঙালিরা মেতে ওঠেন। প্রতিটি বাঙালি সক্রিয়ভাবে অংশ নেন এই পুজোতে। সঙ্গে থাকেন অসংখ্য অসংখ্য প্রবাসী অবাঙালিও। 2016-তে এই পুজো “বিশ্ব বাংলা শারদ সম্মান”-এ ভূষিত হয়েছিলো।

পুজোর প্রস্তুতি প্রায় শেষ। 2016 থেকে হংকং-এর এই পুজো শতাব্দী প্রাচীন ইন্ডিয়ান রিক্রিয়েশন ক্লাবের চত্বরে হচ্ছে। এবারেও মা আসছেন সেখানেই। পঞ্জিকা মেনে পুজোর দিনগুলিতে সব শাস্ত্রীয় আচার পালন করা হয়। এবারের পুজো কমিটির সভাপতি অলক রায়, সম্পাদক সাগ্নিক গঙ্গোপাধ্যায়।

তাঁরা জানিয়েছেন,পুজোর প্রতিদিন বিকেলে ধুমধাম করেই সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এবারও হবে। এই মুহূর্তে চলছে তার মহড়া। এ ছাড়াও থাকে ধুনুচি নাচ, শাঁখ বাজানো প্রতিযোগিতা। এসব অনুষ্ঠানে অংশ নেবেন হংকং বাঙালি অ্যাসোসিয়েশনের সদস্যরাই। প্রতি তিন বছর অন্তর দুর্গা প্রতিমা কুমোরটুলি থেকে পাড়ি দেন হংকং। পুরোহিত ,ঢাকি এবং রাঁধুনি নিয়ে যাওয়া হয় কলকাতা থেকে। তাঁদের ভিসা ও প্লেনের টিকিট এর ব্যবস্থা হয়ে গিয়েছে। এই পুজোর অন্যতম উদ্যোক্তা, রাজদীপ মজুমদার জানান, কলকাতা থেকেই আনা হচ্ছে পুজোর দশকর্মা সামগ্রী, মা দুর্গার শাড়ি। পুজোর ভোগ সাধারনত সদস্যরাই বানিয়ে আনেন। পুজোর চার-পাঁচ দিন মাতৃমণ্ডপে রোজ দো-বেলা জোরদার খাওয়া দাওয়া। খাবারের মেনুতেও বাংলার ছোঁয়া। প্রথম চারদিন থাকে নানা রকম সুস্বাদু নিরামিষ বাঙালি পদ আর বিজয়া দশমীর দিন কব্জি ডুবিয়ে মাছ-মাংস। এই পুজোর সময়ই বাঙালি অ্যাসোসিয়েশন প্রকাশ করে বেনজির একটি সাহিত্য পত্রিকাও। সদস্যদের লেখা, তাঁদের তোলা ছবি, বাচ্চাদের আঁকা ছবি, আরও অনেক কিছু থাকে এই বার্ষিক সাহিত্য পত্রিকায়।

আরও পড়ুন-শনিবার বৈঠকের পরই চূড়ান্ত হবে টালা ব্রিজের বিকল্প রুট

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...