Wednesday, April 8, 2026

বিশ্বের কাছে মর্যাদা বেড়েছে ভারতের, দেশে ফিরে বললেন মোদি

Date:

Share post:

ভারতের শক্তি ও প্রভাবকে আজ সমীহ করছে গোটা বিশ্ব। দেশে পরপর দ্বিতীয়বার মজবুত সরকার গঠনের পর 130 কোটি ভারতবাসী বিশ্ব দরবারেও দেশের মর্যাদা বৃদ্ধি করেছেন। এজন্য দেশের মানুষের কাছে আমি কৃতজ্ঞ। নিউইয়র্কে রাষ্ট্রসংঘের সফর সেরে দেশে ফিরে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, বিশ্বের চোখে ভারতের সম্মান কতটা বেড়েছে আমি নিজে তা অনুভব করেছি। গণতন্ত্রের শক্তি দেশকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। হিউস্টনে ‘হাউডি মোদি’র সাফল্যই এর প্রমাণ।

প্রধানমন্ত্রীর সফল মার্কিন সফরের জন্য তাঁকে অভিনন্দন জানাতে শনিবার রাতেই পালাম বিমানবন্দরের বাইরে তাঁর জন্য বর্ণাঢ্য সম্বর্ধনা সভার আয়োজন করে বিজেপি। দলের কার্যনির্বাহী সভাপতি জগৎপ্রকাশ নাড্ডার নেতৃত্বে এই সমাবেশে হাজির ছিলেন বিজেপি নেতা, মন্ত্রী, সাংসদরা। প্রচুর সংখ্যায় কর্মী-সমর্থক হাজির হয়েছিলেন মোদিকে অভিনন্দন জানাতে। রীতিমত উৎসবের মেজাজে চলে অনুষ্ঠান। ভাষণ দেওয়ার পর সমর্থকদের উৎসাহ দিতে পালাম বিমানবন্দর থেকে পদযাত্রাও করেন মোদি।

প্রধানমন্ত্রী বলেন, ঠিক তিন বছর আগে 28 সেপ্টেম্বর সার্জিক্যাল স্ট্রাইকের সময় সারা রাত জেগেছিলাম। আমাদের বীর সেনারা যেভাবে শত্রুদের জবাব দিয়েছেন সেজন্য তাঁদের বিনম্র শ্রদ্ধা জানাই। এদিনের সভা থেকে দেশবাসীকে নবরাত্রির শুভেচ্ছাও জানান মোদি।

Related articles

বদমেজাজি জ্ঞানেশ! বৈঠকে বাদানুবাদ, ‘অপমান’ পর্যবেক্ষককে

জনপ্রতিনিধি থেকে সরকারি আধিকারিকদের প্রতি ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের আচরণ কতটা খারাপ তা স্পষ্ট করে দিয়েছিলেন...

ভোটার তালিকা ফ্রিজ কেন, ভোট দিতে না পারলে ট্রাইবুনাল কীসের? প্রশ্ন তুলে সরব মমতা

ট্রাইব্যুনালে বিচার হওয়ার আগেই কেন ভোটার তালিকা 'ফ্রিজ'? বুধবার, শ্রীরামপুরের নির্বাচনী প্রচারে গিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) সিদ্ধান্ত...

ভুলের খেসারত! চাপে পড়ে নারীর ক্ষমতায়ন নিয়ে গান বাঁধবেন বাদশা

নিজের নতুন গান 'টাটিরি' (Tatiri Song Controversy) ঘিরে বিতর্কের শেষ নেই বাদশার (Badshah)। গানের কথা ও দৃশ্যায়নে নারীদের...

সভামঞ্চ লাগোয়া জায়গায় বৈদ্যুতিক স্পার্ক! ক্ষুব্ধ মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রীরামপুরে সভামঞ্চ লাগোয়া জায়গায় আগুন আতঙ্ক। দর্শকাসনে আগুনের ফুলকি (spark) দেখা যায়। স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন...