Tuesday, March 24, 2026

ভেজা পিচে প্র্যাকটিসের ভিডিও পোস্ট সচিনের

Date:

Share post:

‘ক্রিকেটের ঈশ্বর’ বলা হয় তাঁকে। সচিন তেন্ডুলকর সকলেরই আদর্শ। বাইশ গজে তাঁর অধ্যাবসায় যে কারোও কাছে অনুপ্রেরণা। কিন্তু সকলের অনুপ্রেরণা বা আদর্শ হয়ে ওঠা এত সহজ ছিল না সচিনের কাছে। ‘ক্রিকেটের ঈশ্বর’ হয়ে ওঠা চারটিখানি কথা নয়। এই যাত্রাপথ খুব একটা মসৃণও ছিল না। আর সম্প্রতি একটি ভিডিও পোস্ট করে এ কথাই বুঝিয়েছেন সচিন।

সোশ্যাল মিডিয়ায় একটি পুরনো ভিডিও পোস্ট করেছেন সচিন। তাতে দেখা যাচ্ছে বৃষ্টি ভেজা পিচে নেট প্র্যাকটিস করছেন ‘মাস্টার ব্লাস্টার’। ছুঁড়ে দেওয়া বল পিচে পড়ে ছিটকে দিচ্ছে জল। এমনকি কোনও কোনও বল বিপজ্জনকভাবে ধেয়ে যাচ্ছে সচিনের দিকে। কিন্তু তাতে ‘কুছ পরোয়া নেহি’ তিনি। ওই অবস্থাতেই তিনি নেট প্র্যাকটিস করছেন।

আরও পড়ুন – শনিবার সিএবির বার্ষিক সাধারণ সভা

এই ভিডিও পোস্ট করে সচিন ক্যাপশনে লিখেছেন, ‘ক্রিকেটের প্রতি ভালবাসা ও প্যাশন সব সময়তেই অনুশীলনের নতুন নতুন পন্থা খুঁজে বের করতে সাহায্য করে। এর সবচেয়ে বড় দিক হল যা করেছি, তা উপভোগ করতে সাহায্য করেছে আমায়।’

সচিনের এই ভিডিও নিঃসন্দেহে তাঁর ক্রিকেটের প্রতি সাধনাকে তুলে ধরেছে। মুহূর্তের মধ্যে সচিন ভক্তদের কাছে এই ভিডিও ভাইরাল হয়েছে।


আরও পড়ুন – ক্রিকেটকে ‘আলভিদা’ জানানোর এত মাস পরেও অভিযোগের সুর যুবির গলায়

Related articles

প্রধানমন্ত্রী ও দিল্লির মুখ্যমন্ত্রী সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বকে প্রাণনাশের হুমকি!

ভোটের আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi) ও দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে(Rekha Gupta) প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে ইমেল...

বাজার খুলতেই ঊর্ধ্বমুখী সেনসেক্স, দিনশেষে দালাল স্ট্রিটে রক্তক্ষরণের আশঙ্কা বিশেষজ্ঞদের!

মার্কিন প্রেসিডেন্টের 'ভুয়ো' আশ্বাসে সপ্তাহের দ্বিতীয় কর্মব্যস্ত দিনের শুরুতে সেনসেক্স (Sensex) বাজারে চওড়া হাসি। ঊর্ধ্বমুখী নিফটিও (Nifty)। টাকার...

কমিশনের নির্দেশিকায় বিজেপির স্ট্যাম্প! গণতন্ত্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা, তোপ অভিষেকের

নির্বাচন কমিশনের (ECI) নির্দেশিকায় বিজেপির (BJP ) স্ট্যাম্প! অফিসিয়াল এই স্ট্যাম্পটাই প্রমাণ করে, নির্বাচন কমিশন বিজেপির বি-টিম। বিজেপির...

SIR মামলাতে থেকে আইপ্যাক কাণ্ড, আজ নজর সুপ্রিম কোর্টে 

মঙ্গলবার রাজ্যে দুই গুরুত্বপূর্ণ মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে (Supreme Court)। একদিকে রয়েছে এসআইআর (SIR) সংক্রান্ত মামলা অন্যদিকে...