Wednesday, March 25, 2026

দুর্নীতির অভিযোগে পুরপ্রধানের বিরুদ্ধে পোস্টার!

Date:

Share post:

কয়েকদিন আগেই কোন্নগরের পুরপ্রধান বাপ্পাদিত্য চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে পুরসভার টাকা তছরূপের অভিযোগ তোলেন দলের এক কাউন্সিলর।আর এবার বেআইনি ভাবে প্রোমোটারদের বাড়ি বানানোর ছাড়পত্র দেওয়ার অভিযোগে পোস্টার পড়ল কোন্নগর শহর জুড়ে। শনিবার রাতে কোন্নগর শকুন্তলা কালী মন্দির সংলগ্ন এলাকায় বেশ কয়েকটি পোস্টার নজরে পড়ে। সেখানে লেখা আছে প্রধানমন্ত্রীর অবাস যোজনায় কেউ বাড়ি করতে গেলে যদি একটা, দুটো গাছ কাটে তাহলে সেই বাড়ি বানানোর ছাড়পত্র দেন না পুরপ্রধান। কিন্তু কোনও প্রোমোটার যদি বিল্ডিং বানানোর জন্য এক বা একাধিক গাছ কাটেন তাহলে কোনও বাধা দেন না বাপ্পাদিত্য চট্টোপাধ্যায়। 11 নম্বর ওয়ার্ডের এস সি চ্যাটার্জি স্ট্রিটে এক কাঠার কম জমিতে কী করে পাঁচ তলা বিল্ডিং বানানোর ছাড়পত্র দিল পুরসভা? সেই নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। এই বেআইনি বিল্ডিং অবিলম্বে ভাঙা এবং দোষী প্রোমোটারকে উপযুক্ত শাস্তি দেওয়ার দাবি জানানো হয়েছে পোস্টারগুলিতে। কোন্নগর মণ্ডল বিজেপির সভাপতি সুভাষ গুহ এই পোস্টারগুলি সমর্থন করেছেন। তবে অভিযুক্ত বাপ্পাদিত্য চট্টোপাধ্যায়ের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

আরও পড়ুন – এই মানুষগুলোর সঙ্গে দিন কাটিয়ে প্রকৃত তর্পণ করেন ব্যারাকপুরের তৃণমূল যুবনেতা

Related articles

নন্দীগ্রামের অপবিত্র মাটিকে পবিত্র করার ডাক অভিষেকের, ‘দুয়ারে স্বাস্থ্য’-এর সঙ্গে প্রতিবছর ‘সেবাশ্রয়’-এর প্রতিশ্রুতি

পূর্ব মেদিনীপুরে ঝোড়ো প্রচারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন প্রথমে দাসপুর ও পরে কেশিয়াড়ি-দাঁতনের...

আইপিএলের সঙ্গে ইপিএল ম্যাচের তুলনা, সৌরভের নজরে একাধিক তরুণ

রেকর্ড দামে বিক্রি হয়েছে আইপিএলের(IPL) ২ দল আরসিবি (RCB) এবং রাজস্থান রয়্যালস। আইপিএল দলের এমন মূল্য দেখে অবাক...

একটানা ন’দিন পতনের পর আজ আন্তর্জাতিক বাজারে উর্ধ্বমুখী সোনার দাম!

ইরান বনাম ইজরায়েল - আমেরিকা সংঘর্ষের (Iran- Israel- US war) মাঝে মার্কিন প্রেসিডেন্টের প্রতিদিনের নতুন নতুন ঘোষণা বিনিয়োগ...

মেরঠ কাণ্ডের স্মৃতি উসকে ভদ্রেশ্বরে নীল ড্রামে যুবকের দেহ

হুগলির (Hooghly) ভদ্রেশ্বরে (Bhadreshwar) বুধবার (Wednesday) সকালে নীল ড্রাম থেকে এক যুবকের গলা কাটা ও ঝলসানো দেহ উদ্ধার...