Tuesday, March 24, 2026

নেহরুর পাহাড়প্রমাণ ভুলের মাশুল এখনও দিচ্ছে কাশ্মীর, ফের বিঁধলেন শাহ

Date:

Share post:

কাশ্মীরের ইতিহাস আবার নতুন করে লেখা হবে। আর এই দায়িত্ব পালন করতে কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। কাশ্মীর ইস্যুতে প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ভূমিকার তীব্র সমালোচনা করে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, 370 ধারা বিলোপের পর কাশ্মীরে সমস্যা হচ্ছে না, সমস্যা যা কিছু হচ্ছে তা বিরোধীদের মানসিকতায়। যে কংগ্রেস এখন ফারুক আবদুল্লার জন্য গলা ফাটাচ্ছে তারাই কাশ্মীরে বিভাজন নীতি প্রয়োগ করে ফারুকের বাবাকে কারাবন্দি করে রেখেছিল। শুরু থেকেই কাশ্মীর নিয়ে ভুল নীতি নিয়েছিলেন নেহরু। এত বছর ধরে সেই পাহাড়প্রমাণ ভুল নীতির মাশুল দিচ্ছে দেশ। সর্দার প্যাটেল জম্মু-কাশ্মীরে সেনা পাঠিয়ে অনুপ্রবেশকারী ও পাক সেনাকে হঠানোর কাজ শুরু করেছিলেন। কিন্তু তা সম্পূর্ণ হওয়ার আগেই হঠাৎ করে যুদ্ধবিরতি ঘোষণা করেন নেহরু। এর ফলে জম্মু-কাশ্মীরের একটি অংশ পাক সেনার কব্জাতেই থেকে যায়। নেহরু সেদিন ওই ভুল সিদ্ধান্ত না নিলে আজ পুরো কাশ্মীরই ভারতের থাকত। অমিত শাহের কটাক্ষ, ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিয়ে কাশ্মীর ইস্যুতে রাষ্ট্রসংঘে যাওয়া ও ভুলভাবে তথ্য পেশ করা নেহরুর আরেক ঐতিহাসিক ভুল।

আরও পড়ুন – শুনানি শেষ, রাজীবের আগাম জামিন মামলার রায়দান স্থগিত

Related articles

হাতে স্টিয়ারিং, কানে হনুমান চালিশা! ফেরারি ছুটিয়েও ‘মাটির মানুষ’ হার্দিক

অন্য কোনও গানে নয়, বরং ভক্তির সুরে মজেছেন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) অধিনায়ক। কোটি টাকার লাল ফেরারিতে বসলে...

স্বেচ্ছামৃত্যু প্রক্রিয়া সম্পন্ন: হরিশ রানার শেষ অধ্যায়ে ভারতে নতুন অধ্যায়ের সূচনা

একটি অধ্যায়ের শেষে সবসময়ই একটি নতুন অধ্যায়ের সূচনা হয়। উত্তরপ্রদেশের হরিশ রানার মৃত্যুতে একদিকে যেমন তাঁর দীর্ঘ রোগ...

অনলাইনে খাবার অর্ডারে বাড়তি খরচ, জোম্যাটোর পর ফি বাড়াল সুইগি 

অনলাইনে খাবার অর্ডার করা এখন আর শুধু রেস্তোরাঁর দামের উপর নির্ভর করছে না, তার সঙ্গে যুক্ত হচ্ছে একাধিক...

জিআইএসএস তথ্য বাধ্যতামূলক, পেনশন প্রক্রিয়া সহজে জোর রাজ্যের

রাজ্য সরকারি কর্মী ও আধিকারিকদের সাধারণ বিমা ও সঞ্চয় প্রকল্প (জিআইএসএস) সংক্রান্ত তথ্য বাধ্যতামূলকভাবে সার্ভিস বুকে অন্তর্ভুক্ত করার...