Thursday, June 11, 2026

রাজ্যে এল রুপোলি শস্য

Date:

Share post:

দীর্ঘ 7 বছর পর ওপারের পদ্মার ইলিশ এলো এপারে। পুজোয় এ রাজ্যের বাঙালীদের উপহার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার। দুর্গাপুজোর আগেই পদ্মার ইলিশ আসায় খুশি ভোজন রসিক বাঙালি। সোমবার সন্ধেয় পর 8 টি ট্রাকে করে বেনাপোল সীমান্ত পেরিয়ে ইলিশ পেট্রাপোল সীমান্তে এসে পৌঁছায়। এদিন আনুমানিক 30 টন 600 কেজি ইলিশ এদেশে এসেছে৷ একেকটি ইলিশের ওজন এক থেকে দেড় কেজি।

2012  সালে পদ্মার ইলিশ শেষ আমদানি হয়েছিল ভারতে। বিভিন্ন কারে ইলিশ ভারতে না এলেও প্রায় 7 বছর বাদে ফের বাংলাদেশ থেকে ইলিশ এল এদেশে।পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন “এদেশের এক ব্যবসায়ী মাছগুলি আমদানি করেছেন। বাংলাদেশ সরকার পুজোর আগে ইলিশ রফতানি করার অনুমতি দিয়েছেন। পুজোর মরশুমে এপারের ভোজন রসিক বাঙ্গালীদের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপহার।” তাদের আশা ভবিষ্যতে নিয়মিতভাবে বাংলাদেশ থেকে ইলিশ আনা সম্ভব হবে।আমদানিকারী সংস্থার পক্ষে ক্লিয়ারিং এজেন্ট ফিরোজ মণ্ডল জানান, আগামী 10 তারিখ পর্যন্ত 500 টন ইলিশ ভারতে ঢুকবে। এভাবেই দু’দেশের সম্পর্ক আরো জোরদার হবে বলেও আশাবাদী সকলেই।

আরও পড়ুন – পুজোর আগেই সুখবর, বাড়ছে বেতন

Related articles

মেসিকাণ্ডে সাময়িক স্বস্তি অরূপের! ‘প্রভাবশালী’ তত্ত্বে সুপ্রিম কোর্টের হুঁশিয়ারি শতদ্রুর 

‘মেসিকাণ্ডে’ সাময়িক স্বস্তি পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। কলকাতা হাই কোর্টের সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছে, এই মুহূর্তে...

আনইনস্টল! আপডেট! মদন মিত্রর পোস্ট ঘিরে জল্পনা

বিক্ষুব্ধ তৃণমূলের পক্ষে ৬৪ বিধায়কের সমর্থন পেয়েছেন বলে বুধবার দাবি করেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ৬৫ তম বিধায়ক...

রাতারাতি বদলে গেল ভাগ্য! লটারি জিতে সিকিউরিটি গার্ড থেকে কোটিপতি নেপালি যুবক

লটারি যে মানুষের ভাগ্য কোন শিখরে পৌঁছে দিতে পারে, তার এক অবিশ্বাস্য দৃষ্টান্ত তৈরি হলো সংযুক্ত আরব আমিরশাহিতে।...

সৌজন্য! মন্ত্রী হওয়ার পর তাপসকে ফোন শশীর

বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর বাংলার রাজনৈতিক অস্থিরতা চরমে। তৃণমূল বিধায়কদের একটা বড় অংশ যখন দলের বিরোধিতা করে...