Tuesday, June 23, 2026

সব্যসাচীর সঙ্গেই বিজেপিতে 2 তৃণমূল কাউন্সিলরও, তুঙ্গে জল্পনা

Date:

Share post:

বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ, মঙ্গলবার শহরে আসছেন। নেতাজি ইন্ডোরে দলীয় কর্মসূচিতে যোগ দেবেন তিনি। রাজনৈতিক মহলে জল্পনা, এই মঞ্চে এসেই নাকি বিজেপিতে যোগ দিতে চলেছেন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত। জানা গিয়েছে, সব্যসাচী একা নন, একইসঙ্গে এদিন বিজেপিতে যোগ দিতে চলেছেন বিধাননগর পুরসভার দুই তৃণমূল কাউন্সিলর, 20 নম্বর ওয়ার্ডের শিবনাথ ভাণ্ডারি এবং 27 নম্বর ওয়ার্ডের প্রসেনজিৎ সর্দার। সূত্রের খবর, সল্টলেক থেকে একটি বড় মিছিল ইন্ডোর যাবে। সেই মিছিলের পুরোভাগে থাকবেন সব্যসাচী দত্ত, শিবনাথ ভাণ্ডারি এবং প্রসেনজিৎ সর্দার। রাজনৈতিক মহলে সব্যসাচীর বিজেপি-যোগদান নিয়ে তুমুল চর্চা হলেও সব্যসাচী-শিবির বিষয়টি নিয়ে একটি শব্দও এখনও পর্যন্ত বলেনি। এ কারনে বিপরীত এক জল্পনাও সামনে আসছে।

Related articles

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...