Thursday, June 25, 2026

আড়াই মাস এগোল জয়েন্ট

Date:

Share post:

নজিরবিহীন সিদ্ধান্ত জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের। প্রতি বছর উচ্চ-মাধ্যমিক পরীক্ষার পর হতো জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। দিন হিসাবে ঘোষণা করা হয় ১৯ এপ্রিল। কিন্তু সেই সিদ্ধান্ত বদলে বোর্ডের সিদ্ধান্ত পরীক্ষা হবে আড়াই মাস আগে অর্থাৎ উচ্চ-মাধ্যমিকে পরীক্ষারও আগে ২ ফেব্রুয়ারি। কারন হিসাবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা জানান, বাংলার পড়ুয়ারা প্রতি বছর ভিন রাজ্যে পড়তে চলে যান। তারা যাতে রাজ্যেই পড়াশোনা করতে পারেন, সেই কারনেই এই নয়া সিদ্ধান্ত। রাজ্যের ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে আসন ফাঁকা থাকছিল। রাজ্যে এখন ১১৪টি ইঞ্জিনিয়ারিং কলেজ আছে। আসন ৩৩ হাজারের কিছু বেশি। কিন্তু কাউন্সেলিংয়ের পরেও প্রায় ১৫ হাজার আসন ফাঁকা থাকছে। বিষয়টি নিয়ে ইঞ্জিনিয়ারিং কলেজগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বৈঠকের মূল ছিল, জয়েন্টের ফল দেরিতে বের হওয়ার কারনেই পড়ুয়ারা বাইরে চলে যাচ্ছে। উচ্চ-মাধ্যমিকের ফলের আগে জয়েন্টের ইঞ্জিনিয়ারিংয়ের ফল বের হলে পরিস্থিতি পাল্টাবে। কারন সেক্ষেত্রে জয়েন্টের ফল প্রকাশ হবে মার্চে।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...