Wednesday, March 25, 2026

মহাত্মা ১৫০,মোনাকোর শ্রদ্ধা

Date:

Share post:

আজ, ২ অক্টোবর জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকী। রাজ্য সরকার স্কুলে স্কুলে বিশেষভাবে গান্ধী জয়ন্তী পালনের নির্দেশ দিয়েছে। কেন্দ্র সরকারেরও বহু সরকারি অনুষ্ঠান রয়েছে। বিদেশেও সাড়ম্বরে স্মরণ করা হচ্ছে মহাত্মাকে। ফলে এবারের উম্মাদনা অন্যবারের তুলনায় একটু বেশি।

অহিংস আন্দোলনের কাণ্ডারীকে শ্রদ্ধা জানাতে ফ্রান্সের কোলে মোনাকো দেশটি একটি ডাক টিকিট প্রকাশ করেছে। এক রঙা এই ডাক টিকিটের মূল্য ২.১০ ইউরো। ৪০ হাজার টিকিট মোনাকোর ডাক বিভাগ প্রকাশ করছে। গত বছর গান্ধীর দেড়শো বছর পূর্তিকে সামনে রেখে সৌদি যুবরাজ একটি ডাক টিকিট প্রকাশ করেন, যার উদবোধনে ভারতের প্রধানমন্ত্রীও ছিলেন।

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...