Friday, June 26, 2026

মোদি সরকারের বিরুদ্ধে বছরের শুরুতেই দেশজুড়ে ধর্মঘটের ডাক

Date:

Share post:

কেন্দ্রের মোদি সরকার একের পর এক শ্রমিকবিরোধী নীতি নিয়ে চলেছে। এই অভিযোগে সংগঠিত ও অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা দেশজুড়ে সাধারণ ধর্মঘট করবেন বছরের শুরুতেই। আগামী ৮ জানুয়ারি দশটি ট্রেড ইউনিয়ন শ্রমিকবিরোধী নীতির প্রতিবাদে একগুচ্ছ দাবিদাওয়া সহ ধর্মঘট ডাকল। বাম ও কংগ্রেস শ্রমিক সংগঠন এতে অংশ নিলেও যোগ দেবেনা বিজেপির শ্রমিক শাখা বিএমএস। ডিসেম্বর থেকেই ধর্মঘটের সমর্থনে লাগাতার প্রচার শুরু করবে ধর্মঘটীরা।

দশটি ট্রেড ইউনিয়নের পক্ষে যৌথ ঘোষণাপত্রে নির্দিষ্ট কয়েকটি দাবি করা হয়েছে। এরমধ্যে রয়েছে মাসিক জাতীয় ন্যূনতম মজুরি ২১হাজার টাকা, সবার জন্য মাসিক পেনশন ১০ হাজার টাকা, সর্বজনীন গণবন্টন ব্যবস্থা চালু, কর্মসংস্থান নিশ্চয়তা আইন রূপায়ণ, বাজেটে রেগার বরাদ্দবৃদ্ধি, কৃষিঋণ মকুব, স্বামীনাথন কমিশনের সুপারিশ মেনে কৃষিপণ্যের ন্যায্য দাম দেওয়া ইত্যাদি।

আরও পড়ুন-মুকুলকে পাশে বসিয়ে CBI-কে কোন বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ?

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...