Friday, April 3, 2026

এসসি, এসটি আইন নিয়ে আগের নির্দেশ প্রত্যাহার

Date:

Share post:

দেশজুড়ে প্রবল বিতর্কের মুখে এসসি, এসটি আইন অর্থাৎ তফশিলি ও আদিবাসী আইন নিয়ে নিজেদেরই আগের নির্দেশ প্রত্যাহার করল সুপ্রিম কোর্ট। 2018 সালের 20 মার্চের নির্দেশ ওই আইনকে লঘু করেছিল বলে বিক্ষোভ শুরু হয়।

সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চের নির্দেশ প্রত্যাহার করে বিচারপতি অরুণ মিশ্র, এম আর শাহ ও বি আর গাভাইয়ের ডিভিশন বেঞ্চ বলেছে, দেশে সমতার লক্ষে তফশিলি ও আদিবাসী মানুষদের সংগ্রাম চলছে। এখনও বহুক্ষেত্রে তাঁদের সামাজিকভাবে একঘরে হওয়া বা ছোঁয়াছুঁয়ির মধ্যে পড়তে হয়। তাঁদের সুরক্ষার বিধান থাকলেও সামাজিক শোষণ ও বিভেদের সম্মুখীন হতে হয়। ফলে এই আইনকে গুরুত্ব দিয়েই প্রয়োগ করতে হবে। একে লঘু করে দেখা চলবে না। নর্দমা সাফাইয়ের কাজে তফশিলি ও আদিবাসী মানুষকে যেভাবে ব্যবহার করা হয় তা সংবিধানের ভাবনার পরিপন্থী। বিশ্বের কোথাও মানুষকে এভাবে গ্যাস চেম্বারে মরার জন্য পাঠানো হয় না।

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...