Wednesday, March 25, 2026

চিদম্বরমের জামিনের আবেদনের সিদ্ধান্ত নেবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি

Date:

Share post:

প্রাক্তন  কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম জামিন পাবেন কি না, তা নিয়ে সিদ্ধান্ত নেবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। তাঁর জামিনের আর্জির প্রেক্ষিতে বৃহস্পতিবার চিদম্বরমকে এ কথা জানিয়ে দিয়েছে দেশের শীর্ষ আদালত।
জেলে আটক কংগ্রেস নেতা এর আগে জামিনের আর্জি জানিয়েছিলেন দিল্লি হাইক‌োর্টে। কিন্তু জামিন পেলে চিদম্বরম সাক্ষীদের প্রভাবিত করতে পারেন, এই যুক্তিতে বুধবার তাঁর সেই আর্জি খারিজ করে দিয়েছিল দিল্লি হাইকোর্ট।
বিচারপতি এন ভি রামানার নেতৃত্বে সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চ বৃহস্পতিবার চিদম্বরমের কৌঁসুলি কংগ্রেস নেতা কপিল সিব্বলকে জানায়, তাঁর মক্কেলের জামিনের আর্জিটি প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের কাছে পাঠানো হচ্ছে। যা সিদ্ধান্ত নেওয়ার, তিনিই নেবেন।

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...