Sunday, April 12, 2026

সংশোধনাগারেই ডিভোর্স!

Date:

Share post:

সংশোধনাগারের দুই আবাসিকের মধ্যে বিয়ের খবর তো শোনাই যায়, এবার ডিভোর্সও। স্বামী-স্ত্রী দুজনেই একই অভিযোগে জেলবন্দি। সেই অবস্থাতেই ডিভোর্স হল পিটার মুখোপাধ্যায় ও ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের। শিনা বোরা হত্যা মামলায় দু’জনেই রয়েছেন সংশোধনাগারে। মুম্বইয়ের বাইকুল্লার মহিলা জেলে রয়েছেন ইন্দ্রাণী। পিটার রয়েছেন আর্থার রোড জেলে। বৃহস্পতিবার, বান্দ্রার আদালত এই হাইপ্রোফাইল স্বামী-স্ত্রীর ডিভোর্সের আবেদন মঞ্জুর করে। রায়ে বিচারক, দেশে ও বিদেশে থাকা তাঁদের বাড়ি ও সম্পত্তি দু’জনের মধ্যে ভাগ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন।

২০০২-এ মিডিয়া টাইকুন পিটারের সঙ্গে বিয়ে হয় ইন্দ্রাণী বোরার। ইন্দ্রাণীর প্রথম পক্ষের মেয়ে শিনা বোরার হত্যা মামলায় ২০১৫ সাল থেকে বন্দি স্বামী-স্ত্রী। ইন্দ্রাণীই পিটারকে গত বছর সেপ্টেম্বরে ডিভোর্সের নোটিস পাঠান। ইন্দ্রাণীর অভিযোগ, তাঁদের সম্পর্ক ভেঙে গিয়েছে। সেই কারণে বিয়ে টিকিয়ে রাখার কোনও মানে নেই।

আরও পড়ুন-চমক! কলকাতার মেয়র হিসাবে বিজেপি প্রোজেক্ট করছে সব্যসাচী দত্তকে

 

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...