Thursday, June 11, 2026

আগামী বছর পুজোয় বড় চমক!

Date:

Share post:

এ বছর যেমন তেমন, আগামী বছর পুজোয় কিন্তু দারুণ চমক। আগামী বছর অর্থাৎ 2020-তে মহালয়ার 35 দিন পরে হবে দুর্গাপুজো। 17 সেপ্টেম্বর মহালয়া আর ষষ্ঠী 22 অক্টোবর। মানে হাতে থাকছে 35 দিন। কিন্তু হঠাৎ এরকম কাণ্ড কেন? শাস্ত্র মতে, আগামী বছর আশ্বিন মাসে দুটো অমাবস্যা পড়ে যাওয়ায়, সেটি মল মাস। সেই কারণে পুজো পিছিয়েছে কার্তিক মাসে। আর এই নিয়ে পঞ্জিকায় কোনও বিভেদ নেই। অর্থাৎ বিশুদ্ধ সিদ্ধান্ত ও গুপ্ত প্রেস দুই পঞ্জিকা মতে পুজোই হবে মহালয়ার 35 দিন পরে। এরকম পরিস্থিতি শেষ হয়েছিল 2001 সালে। তবে সেবার ভিন্নমতও ছিল। আগামী বছর কিন্তু কোনও দ্বিমত নেই। মহালয়ার 35 দিন পরেই শুরু শারদোৎসব।

আরও পড়ুন-সংশোধনাগারেই ডিভোর্স!

 

Related articles

কেন্দ্রের ছাড়পত্র, কেমোথেরাপির দুই ওষুধের আকাশছোঁয়া দাম বৃদ্ধির পথে

মূল্যবৃদ্ধির জেরে এমনিতেই উঠছে নাভিশ্বাস! তার মধ্যেই এবার ক্যানসারের মত রোগের চিকিৎসা অনেকটাই ব্যয়বহুল হয়ে দাঁড়াচ্ছে। বাড়ছে কেমোথেরাপির...

গৃহবধূদের কাজের মূল্য কত? বড় বার্তা শীর্ষ আদালতের

সুপ্রিম কোর্টের (Supreme Court) এক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে নতুন করে আলোচনায় উঠে এল গৃহবধূদের অবদান। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে...

ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় মল্লিকার্জুন খাড়্গে

কর্নাটক (Karnataka) থেকে রাজ্যসভায় পুনর্নির্বাচিত হলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা প্রবীণ রাজনীতিক মল্লিকার্জুন খাড়্গে (Mallikarjun Kharge)। কার্যত এবারেও...

মোহনবাগানে নতুন বিদেশি, বন্ধ হচ্ছে সুরুচি সংঘের ফুটবল দল?

বসিনিয়ার জাতীয় দলে খেলা ফুটবলার সামীর জেলজোকোভিক(Samir Zeljkovic )সই করলেন মোহনবাগানে( Mohun Bagan Super Giant )। সদ্য সমাপ্ত...