Saturday, April 11, 2026

এনআরসি নিয়ে উদ্বিগ্ন হাসিনাও

Date:

Share post:

এদেশের এনআরসি নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারণ, অসমে এনআরসি চালু হওয়ায়, তার প্রভাব সীমান্ত পেরিয়ে সেদেশে পড়বে কিনা তা নিয়ে চিন্তায় ছিল ঢাকা। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর দেশবাসীকে আশ্বস্ত করেন শেখ হাসিনা। তিনি জানান, এনআরসি নিয়ে ভারতের প্রধানমন্ত্রীর তাঁর সঙ্গে কথা হয়েছে। সব কিছু ঠিক আছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ইকোনমিক সামিটে যোগ দিতে দিল্লিতে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। শনিবার, নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে। বৃহস্পতিবারই, তিনি প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলেন। তারপরেই হাসিনা জানান, মোদি তাঁকে আশ্বস্ত করেছেন বাংলাদেশের উপর এনআরসি-র প্রভাব পড়বে না। ফলে সমস্যাও হবে না।

গত সপ্তাহে নিউ ইয়র্কে মোদি- হাসিনা সাক্ষাৎ হয়। সেখানেই তিনি এনআরসি নিয়ে বাংলাদেশের মানুষের উদ্বেগের কথা ভারতের প্রধানমন্ত্রীকে জানান। তখনও তাঁকে আশ্বস্ত করেছিলেন মোদি। অসমে প্রায় ১৯ লক্ষ মানুষ এনআরসি তালিকা থেকে বাদ পড়েছেন। এরপরেই চিন্তিত হয়ে পড়ে বাংলাদেশ প্রশাসনের। কারণ, তাদের আশাঙ্কা হয়, যাঁদের তালিকায় নাম নেই, তাঁদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হতে পারে। যদিও ভারতের তরফে আশ্বস্ত করা হয়, এটা এদেশের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।

আরও পড়ুন-পুজোবার্ষিকীর নয়া যুগ, “eঅঞ্জলি” প্রকাশ করলেন ব্রাত্য

 

Related articles

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তাকে HIV ইঞ্জেক্ট! আত্মঘাতী তরুণী

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তার শরীরে এইচআইভি (HIV) সংক্রমিত রক্ত ইনজেক্ট করার অভিযোগ! এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার...

নাকা চেকিংয়ে বিপুল নগদ ও সোনা-সহ আটক বিজেপি প্রার্থী অশোক দিন্দার ঘনিষ্ঠ

ভোটের মুখে ফের অস্বস্তিতে পদ্মশিবির(Bharati Janata Party)। শনিবার বিজেপি বিধায়ক অশোক দিন্দার (Ashok Dinda) ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সন্দীপ...

ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত, ইতিহাস তৈরির দোরগোড়ায় আয়ুষ

বিশ্বের এক নম্বর এবং প্যারিস অলিম্পিক্সে রুপো জয়ী তাইল্যান্ডের কুনলাভুত ভিতিদসার্নকে হারিয়ে ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে (Badminton Asia...

ফের রদবদল কমিশনের: সরলেন কলকাতা পুলিশের ৩ যুগ্ম কমিশনার ও একাধিক ওসি

বাংলায় ভোট ঘোষণার পর থেকেই পুলিশ প্রশাসনের অন্দরে রদবদল করেই চলেছে নির্বাচন কমিশন। শনিবারও ফের বদলি করা হল...