Friday, April 10, 2026

দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন হাসিনা

Date:

Share post:

দুর্গোৎসব উপলক্ষ্যে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষদের প্রীতি ও শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতি বছরই বাংলাদেশের নানা জায়গায় প্রবল উৎসাহে দুর্গাপুজো করে থাকেন সেদেশের হিন্দুরা। অন্য সম্প্রদায়ের মানুষও উৎসবে সামিল হন। রাজধানী ঢাকায় ঢাকেশ্বরী মন্দির, রামকৃষ্ণ মিশন, বনানী ও ধানমন্ডিতে সাড়ম্বরে পুজো হয়ে থাকে। এছাড়া সারা দেশেই বহু পুজো হয়। ভারত সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী তাঁর শুভেচ্ছাবার্তায় বলেছেন, দুর্গোৎসব শুধু হিন্দু ধর্মের উৎসব নয়, এটি আজ সর্বজনীন উৎসব হয়ে উঠেছে। অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের উপাসনাই দু্র্গাপুজোর বৈশিষ্ট্য। বাংলাদেশ জাতি, ধর্ম নির্বিশেষে সব মানুষের নিরাপদ বাসভূমি। এখানে সব মানুষই নিজের নিজের উৎসব পালন করেন।

আরও পড়ুন – চাঁদা নয়, সদস্যদের উদ্যোগেই চলছে পঞ্চাননতলা ইয়ুথ অ্যাসোসিশেয়নের পুজো

Related articles

রাজনৈতিকভাবে কোণঠাসা হুমায়ুন, আমজনতা উন্নয়ন পার্টির সঙ্গে জোট ভাঙল মিম

বাবরি মসজিদের নামে বাংলার সংখ্যালঘু ভোটারদের আবেগ নিয়ে ছেলেখেলা, ভোট ভাগ করতে বিজেপির সঙ্গে হাজার কোটি টাকার গোপন...

আজ স্বরূপনগর-বসিরহাট-বারাসাতের মমতার জনসভা, পদযাত্রা কর্মসূচি মেদিনীপুরে

বাংলার প্রথম দফার নির্বাচন (First phase election ) শুরু হতে দুসপ্তাহেরও কম সময় বাকি। প্রাকৃতিক দুর্যোগকে মাথায় নিয়ে...

কেন্দ্রের ‘তুঘলকি’ সিদ্ধান্তের বিরুদ্ধে পথে শিল্পীরা, অনুদানের দাবিতে কলকাতায় মিছিল

কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে পথে নামলেন থিয়েটার ও পারফর্মিং আর্টিস্টরা। পশ্চিমবঙ্গ পারফর্মিং আর্টিস্ট কমিউনিটির (West Bengal Performing Artists...

সাউথ সিটির পর এবার ডায়মন্ড প্লাজা, কলকাতার আরও এক মল কিনল ব্ল্যাকস্টোন

দক্ষিণ কলকাতার সাউথ সিটি মলের পর এবার উত্তর শহরতলির ডায়মন্ড প্লাজা। কলকাতার আরও এক জনপ্রিয় মলের মালিকানা বদল...