Friday, June 12, 2026

কলকাতার সঙ্গে পাল্লা দিচ্ছে হংকংয়ের বাঙালিদের শারদ উৎসব

Date:

Share post:

নিজেদের শিকড় ছেড়ে বহু যোজন দূরের প্রবাসে থাকা বাঙালিরা অপেক্ষায় থাকেন শারদ উৎসবের। প্রবাসেই দুর্গাপুজোর আয়োজন করে বাঙালিরা যেন ফিরে পান বাঙলার মাটির গন্ধ।

ব্যতিক্রম নন দক্ষিণ চিন সাগরের উপকূলে হংকংয়ের বাঙালিরাও। হংকংয়ের বাঙালি অ্যাসোসিয়েশনের শারদ উৎসব এ বার 21 বছরে পা দিল। হংকংয়ে এই একটি মাত্র বারোয়ারি দুর্গাপুজোই হয়, আর তাকে ঘিরেই ওখানকার বাঙালিরা মেতে ওঠেন।
মহাসপ্তমীতে সকাল থেকেই চলছে পঞ্জিকা মেনে আবাহন। হংকং-এর প্রতিটি বাঙালি সক্রিয়ভাবে অংশ নিয়েছেন এই পুজোতে। সঙ্গে আছেন অসংখ্য অসংখ্য প্রবাসী অবাঙালিও। 2016-তে এই পুজো “বিশ্ব বাংলা শারদ সম্মান”-এ ভূষিত হয়েছিলো।
হংকং-এর এই পুজো শতাব্দী প্রাচীন ইন্ডিয়ান রিক্রিয়েশন ক্লাবের চত্বরে হচ্ছে। এবারেও মা এসেছেন সেখানেই। পুজো কমিটির সভাপতি অলক রায়, সম্পাদক সাগ্নিক গঙ্গোপাধ্যায়।
অলক রায় এদিন নিজেই কাঁধে তুলে নিয়েছেন ঢাঁক। একেবারে পেশাদারি ভঙ্গিতে সপ্তমীর মণ্ডপ মাতিয়েছেন তিনি।
এই পুজোর অন্যতম উদ্যোক্তা, রাজদীপ মজুমদার জানিয়েছেন, পুজোর প্রতিদিন বিকেলে ধুমধাম করেই সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। হবে ধুনুচি নাচ, শাঁখ বাজানো প্রতিযোগিতা। এসব অনুষ্ঠানে অংশ নেবেন হংকং বাঙালি অ্যাসোসিয়েশনের সদস্যরাই। পুজোর চার-পাঁচ দিন মাতৃমণ্ডপে রোজ দো-বেলা জোরদার খাওয়া দাওয়া। খাবারের মেনুতেও বাংলার ছোঁয়া।
হংকংয়ের বাঙালি অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রতিবারের মতো এবারও যেন এই বাংলাকে তুলে আনা হয়েছে হংকং-এ।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...