Friday, June 12, 2026

নবমী অথবা দশমীতে কলকাতায় আসছেন নারদ কর্তা ম্যাথু, যাবেন সিবিআই দফতরে

Date:

Share post:

গতি পাচ্ছে নারদ কাণ্ডের তদন্ত। নারদ কাণ্ডে দ্রুত জাল গুটিয়ে আনতে তৎপর সিবিআই। তাই জিজ্ঞাসাবাদের জন্য ফের ম্যাথু স্যামুয়েলসকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দুর্গাপুজোর মধ্যেই হাজিরা দেওয়ার জন্য নিজাম প্যালেসে সিবিআই দফতরে তলব করা হয়েছে নারদ কর্তাকে।

সূত্রে খবর, ৭ তারিখ থেকে ৯ তারিখ অর্থাৎ নবমী, দশমী, একাদশী- ৩ দিনই সিবিআই দফতরে হাজিরার জন্য তলব করা হয়েছে ম্যাথু স্যামুয়েলসকে। জানা গিয়েছে, ওই সময় ম্যাথু আসানসোলের জামুড়িয়াতে একটি বাড়ির দুর্গাপুজোয় অতিথি হিসেবে আসছেন। ম্যাথু জানিয়েছেন, ৭ তারিখ অর্থাৎ নবমীর দিন তিনি আসানসোলে ওই পুজোয় উপস্থিত থাকবেন। তারপরই কলকাতায় পা রাখবেন তিনি। এবং সিবিআই কর্তাদের মুখোমুখি হবেন।

অর্থাৎ, পুজোর মধ্যেই সিবিআই কর্তাদের সামনা সামনি হতে চলেছেন ম্যাথু। সেক্ষেত্রে জেল হেফাজতে থাকা আইপিএস এসএমএইচ মির্জা ও নারদ তদন্তে পয়লা নম্বর অভিযুক্ত বিজেপি নেতা মুকুল রায়ের সঙ্গে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে নারদ কর্তাকে।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...