Friday, June 12, 2026

বিরাটদের টেস্ট জয় শুধুই সময়ের অপেক্ষা

Date:

Share post:

প্রায় এক বছর পর দুরন্ত প্রত্যাবর্তন ঘটিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। আর ফিরে এসেই একাই ভেঙে দিয়েছেন দক্ষিণ আফ্রিকা দলের শিরদাঁড়া। একা হাতে তুলে নিয়েছেন সাতটি উইকেট। শুক্রবার নিয়েছিলেন পাঁচটি উইকেট আর আজ, শনিবার নিয়েছেন আরও দুটি। সব মিলিয়ে প্রোটিয়া বধ করে দুরন্ত কামব্যাক করেছেন এই দক্ষিণী স্পিনার। তাঁর স্পিনাস্ত্রেই মূলত ৪৩১ রানে থেমে গিয়েছে ডুপ্লেসিদের প্রথম ইনিংস।

প্রথম ইনিংসে ভারত রান তোলে ৭ উইকেটে ৫০২। ময়াঙ্ক আগরওয়ালের ২১৫ এবং রোহিত শর্মার ১৭৬ রানের অনবদ্য ইনিংসে রানের পাহাড় গড়ে কোহলি ব্রিগেড। জবাবে প্রোটিয়ারাও দমে যায়নি। বিশাখাপত্তনমের পাটা পিচে মহম্মদ শামিদের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়েন ডিন এলগর ও কুইনটন ডি কক। অশ্বিন এবং জাডেজার ঝোড়ো বোলিংয়ে মাটি কামড়ে থাকেন তাঁরা। দলকে সম্মানজনক জায়গায় পৌঁছে দিতে ডি এলগর করেন ১৬০ রান। আর ডি-কক যোগ্য সঙ্গ দিয়ে ১১১ রান করেন। তাঁদের এই কঠিন লড়াইয়ে অনুঘটকের কাজ করে অধিনায়ক ডুপ্লেসিসের ৫৫ রান।

এরপর ইনিংস খেলতে নামে ভারত। তবে প্রথম ইনিংসে কেরিয়ারের প্রথম দ্বিশতরান করার পর দ্বিতীয় ইনিংসে দাগ কাটতে পারেননি মায়াঙ্ক আগারওয়াল। তবে একইভাবে অপ্রতিরোধ্য রোহিত শর্মা। শনিবাসরীয় বিশাখাপত্তনামে তাঁর সংগ্রহ ১২৭। চেতেশ্বর পূজারা তাঁকে যোগ্য সঙ্গত দেন। তিনি করেন ৮১। তবে দুটি ইনিংসে খিব একটা নজর কারতে পারেননি ক্যাপ্টেন কোহলি। অবশেষে ৩২৩ রান করে ডিক্লেয়ার ঘোষণা করে ভারত।

জবাবে ব্যাট করতে নেমে দিনের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর, ১ উইকেট হারিয়ে ১১। তাই ভারতের প্রথম টেস্ট জেতা সময়ের অপেক্ষা, তা বলাই যায়।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...