Saturday, June 20, 2026

রাঁধুনিদের বলেছি রান্নায় পেঁয়াজ দেওয়ার দরকার নেই, সামিটে মন্তব্য হাসিনার

Date:

Share post:

নাসিকে অতিবৃষ্টির ফলে মার খেয়েছে পেঁয়াজের চাষ। উৎসবের আগে পেঁয়াজের অগ্নিমূল্যের ঝাঁঝে চোখে জল আমজনতার। দেশের মানুষের কথা ভেবে পেঁয়াজ রপ্তানিতে রাশ টেনেছে কেন্দ্রীয় সরকার। তাতে আবার বেজায় সমস্যার মধ্যে পড়েছে প্রতিবেশী বাংলাদেশ। ভারতের পেঁয়াজের উপর নির্ভর করেই চাহিদা মেটায় তারা। ভারত পেঁয়াজ রপ্তানি নিয়ন্ত্রণ করায় বাংলাদেশীদের হেঁশেলে টান পড়েছে পেঁয়াজের।

ভারত সফরে এসে পেঁয়াজের দুর্মূল্য নিয়ে এবার আক্ষেপ শোনা গেল স্বয়ং সেদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখে। দিল্লিতে ওয়ার্ল্ড ইকনমিক সামিটে বক্তৃতা দেওয়ার সময়ে ভারতের বাণিজ্যমন্ত্রী পীযুষ গয়ালের সামনেই হাসিনা বললেন, আমার রাঁধুনিদের বলেছি রান্নায় এখন আর পেঁয়াজ দেওয়ার দরকার নেই। ভারত আমাদের পেঁয়াজ পাঠানো বন্ধ করে দিয়েছে। ফলে পেঁয়াজের দাম আকাশছোঁয়া। পেঁয়াজ না আসায় আমরা সমস্যায় পড়েছি। কীভাবে সমস্যা মেটানো যায় তা দেখতে ভারত সরকারকে অনুরোধ করছি।

 

Related articles

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...