Saturday, March 21, 2026

চিন্ময়ানন্দ, ধৃত সেই ছাত্রী আর তার বন্ধুরা লখনউয়ের ল্যাবে

Date:

Share post:

অদ্ভুত এই দেশ। যার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তিনি বহাল তবিয়তে বাইরে। অভিযোগকারী কলেজ ছাত্রী আর তার বন্ধুরা জেলে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা স্বামী চিন্ময়ানন্দর ভয়েস রেকর্ড খতিয়ে হবে। সেইসঙ্গে অভিযোগকারী ছাত্রীরও। উদ্দেশ্য ছাত্রীর করা তথ্য প্রমাণ সত্য কিনা! আবার চিন্ময়ানন্দ ছাত্রীর বিরুদ্ধে যে তোলাবাজি, ব্ল্যাক মেলিংয়ের অভিযোগ এনেছেন, তার মধ্যে কতখানি সারবত্তা রয়েছে। ভয়েস স্যাম্পল দিতে ধৃত কলেজ ছাত্রী ও তার চার বন্ধুকে আজ, রবিবার লখনউয়ের ফরেন্সিক ল্যাবে নিয়ে যাওয়া হয়। ছাত্রী ও তার বন্ধুদের আইনজীবী জানান, পাঁচজনই ল্যাবে যেতে চাইছিল না। অনুমান করা হচ্ছে ওখানে প্রমাণ পাল্টে যেতে পারে। শাহজাহানপুরের আইনের ওই ছাত্রী অভিযোগ করেছিলেন, ভয় দেখিয়ে মাসের পর মাস চিন্ময়ানন্দ তাকে ধর্ষণ ও যৌন হেনস্তা করেছেন। পালটা বিজেপির এই প্রাক্তন মন্ত্রীর অভিযোগ, ছাত্রীটি তাকে ব্ল্যাকমেল করে ৫ কোটি দিতে চাপ দিচ্ছিল।

Related articles

শরীরে ভয়াবহ আঘাত: আরজিকরে লিফটে আটকে মৃত্যুতে লিফটম্যানকে আটক করে তদন্ত

লিফটের ভিতর ঢুকে গিয়ে কিভাবে মৃত্যু হল দমদমের অরূপ বন্দ্যোপাধ্যায়ের? ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে অনেক প্রশ্নের উত্তর মিলবে,...

২৯৪ প্রার্থীই হল না, সল্টলেক বিজেপি দফতরে রাজ্য সভাপতিকে ঘিরে প্রার্থী বিক্ষোভ!

নির্বাচনের আগে দিল্লির বিজেপি নেতারা বাংলার ভোটার তালিকা তৈরি করে দিচ্ছেন। তাতেও ২৯৪ আসনের প্রার্থী বাঁচতে হিমশিম কেন্দ্রের...

একেকজনের জন্য আলাদা নিয়ম! বাইরের লোক এসে দলকে দূষিত করছে: তীব্র ক্ষোভ প্রকাশ রিঙ্কুর

বিধানসভা নির্বাচনের আগেই প্রার্থী হতে চেয়ে দলের কাছে আবেদন করেছিলেন দিলীপ-জয়া রিঙ্কু ঘোষ মজুমদার (Rinku Ghosh Majumder)। কিন্তু...

এবার নির্বাচন অন্য ভাবে করব! থানায় ঢুকে ডিউটি অফিসারকে ধমক-চমক শুভেন্দুর

ফের থানায় ঢুকে কর্তব্যরত অফিসারকে ধমক-চমক বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর। শুক্রবার, পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানায় (Mahishadal police station)...