Tuesday, April 7, 2026

‘প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা’য় এক বছরে 90 হাজার ক্যান্সার রোগীর চিকিৎসা

Date:

Share post:

প্রকল্প চালু হওয়ার 12মাসের মধ্যেই বিপুল সাফল্য ‘প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা-র।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক প্রকাশিত এক পরিসংখ্যান জানাচ্ছে, গত 1 বছরে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় শুধুমাত্র ক্যান্সারের চিকিত্সা হয়েছে 90,000 রোগীর। আয়ূষমান ভারত প্রকল্পের অধীনে জন আরোগ্য যোজনা চালু করা হয় গত বছর 23 সেপ্টেম্বর। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য, প্রতিবছর ভারতে ক্যান্সারে আক্রান্ত হন 11.57 লাখ মানুষ। ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু হয় 7.84 লাখ রোগী।

ওই পরিসংখ্যান বলছে, গত 1 বছরে সব থেকে বেশি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন তামিলনাড়ুর মানুষ। এদের সংখ্যা 40,056 জন।
তামিলনাড়ুর পরই রয়েছে কেরল। ওই রাজ্যে ক্যান্সার আক্রান্তের সংখ্যা 22,000 জন। এরা প্রত্যেকেই প্রধানমন্ত্রী জন আরোগ্যে যোজনার সুবিধে পেয়েছেন। এছাড়াও রয়েছেন মধ্যপ্রদেশের 19,455, ছত্রিশগড়ের 15,997 জন ও গুজরাতের 14,380 জন মানুষ। কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পটি ন্যাশনাল হেলফ অথরিটি-র অধীনে। শুধুমাত্র ক্যান্সারের জন্যই বরাদ্দ করা হয়েছে 321 কোটি টাকা। দেশের 1.8 লাখ হাসপাতালে এই প্রকল্পের অধীনে ক্যান্সারের চিকিত্সা চলছে।

Related articles

ফের উত্তপ্ত মনিপুর: প্রাণ গেল দুই শিশুর, CRPF-র গুলিতে যুবকের মৃত্যুর অভিযোগ!

মনিপুরে শান্তি প্রতিষ্ঠার ভুয়ো দাবি করে আসা নরেন্দ্র মোদির আশ্বাস কতটা মিথ্যে তা আবারও প্রমাণ হল সন্দেহভাজন জঙ্গি...

বয়কট ম্যাজেক মোমেন্টস-সহ অভিযুক্তদের, বুধ থেকে কাজ শুরু টলিপাড়ায়

যাদের জন্য ঘরের ছেলে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে (Rahul Arunaday Banerjee) হারালাম। তাদের সঙ্গে আর কোনও রকম কাজ নয়।...

IPL: ফের ধাক্কা কেকেআর শিবিরে, পাথিরানাকে নিয়ে অপেক্ষা বাড়ছে নাইটদের

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন নাইটরা। প্রথম দু ম্যাচে জয় আসেনি, তৃতীয় ম্যাচে বাঁচিয়ে দিয়েছে বৃষ্টি। এরইমধ্যে শ্রীলঙ্কান পেসার...

কালীঘাটে পুজো কঙ্গনার, ভোট প্রচারে কলকাতার রাজপথে বলি কুইন

হাতে আর মাত্র কয়েকদিন। তারপরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। জোরকদমে প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। দিল্লির বিজেপি নেতাদের বাংলায় আসা...