Saturday, June 27, 2026

সেই ‘রাফাল’ নিতে ফ্রান্স যাচ্ছেন রাজনাথ সিং

Date:

Share post:

ভারতীয় বায়ুসেনার জন্য প্রথম রাফাল যুদ্ধবিমানটি গ্রহণ করতে দু’দিনের জন্যে ফ্রান্স যাচ্ছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। আগামিকাল থেকেই শুরু হচ্ছে তাঁর ফ্রান্স সফর। তার আগে বিজয়া দশমী অর্থাৎ দশেরার দিন রাজনাথ ‘শস্ত্র পুজো’ করবেন প্যারিসে বসেই।

প্যারিসের একটি বায়ুসেনা ঘাঁটিতে প্রথম রাফাল যুদ্ধবিমানটি আনুষ্ঠানিক ভাবে গ্রহণ করবেন রাজনাথ সিং। নির্মাতারা জানিয়েছে, মোট 59 হাজার কোটি টাকা মূল্যের 36টি রাফাল যুদ্ধবিমানের মধ্যে প্রথম 4টি ভারতে পৌঁছবে 2020-এর মে মাসে। সম্প্রতি বায়ুসেনা প্রধান রাকেশ কুমার সিংহ ভাদৌরিয়া জানান, রাফাল এবং S-400 মিসাইল ভারতীয় বায়ুসেনার আক্রমণের ক্ষমতাকে এক ধাক্কায় অনেক বেশি শক্তিশালী করে তুলবে। এ দিকে, ভারতের হাতে প্রথম রাফাল তুলে দেওয়ার আগে ক্ষেপণাস্ত্র নির্মাতা সংস্থা MBDA জানিয়েছে, মূলত দু’টি কারণে ভারতীয় বায়ুসেনাকে অপ্রতিদ্বন্দ্বী করে তুলবে রাফাল। ‘মেটিওর’ এবং ‘স্কাল্প’, এই দু’টি মিসাইল যোগ হবে রাফালে। দৃষ্টিসীমার বাইরে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম আকাশ থেকে আকাশের ক্ষেপণাস্ত্র ‘মেটিওর’। ‘স্কাল্প’ ক্রুজ় মিসাইলটিকে তার আঘাত হানার বিশেষ ক্ষমতার জন্য ব্রিটিশ এবং ফরাসি বায়ুসেনা ব্যবহার করে। এ ছাড়া আরও একাধিক বৈশিষ্ট্য আছে এই রাফালের।

Related articles

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...