Saturday, June 27, 2026

কাশ্মীরকে অশান্ত করতে ইমরানের নয়া চাল, পাঠাচ্ছেন সশস্ত্র বিক্ষোভকারী

Date:

Share post:

কাশ্মীরকে অশান্ত করতে নয়া কৌশল এবার পাকিস্তানের। আর তার প্রত্যক্ষ মদতে পাক প্রধানমন্ত্রী ইমরান খান। জঙ্গি পাঠিয়ে খুব একটা সাফল্য না পাওয়ার পর এবার পাক অধিকৃত কাশ্মীর থেকে কয়েক হাজার বিক্ষোভকারী সীমান্তে পাঠাচ্ছে পাকিস্তান। বিক্ষোভের পিছনে জম্মু-কাশ্মীর লিবারেশন ফ্রন্ট।ইসলামাবাদ থেকে ওই দলের নেতা রফিক দার এই খবরের সত্যতা স্বীকার করে নিয়ে বলেছেন, বিক্ষোভ শান্তিপূর্ণ হবে যদি না ভারতের তরফ থেকে কোনও প্ররোচনা আসে। বাস্তবে প্ররোচনা অজুহাত মাত্র। সীমান্ত অশান্ত করতেই এই চক্রান্ত। রফিকের বক্তব্য, ৩৭০ ধারা তুলে নিয়ে ভারত ভুল করেছে। সেই ভুলের প্রতিবাদ জানাতেই এই বিক্ষোভ।

শনিবারই পাক প্রধানমন্ত্রী ইমরান এই বিক্ষোভ নিয়ে সতর্ক করার ভঙ্গিতে বলেন, এটা সাধারণ মানুষের প্রতিক্রিয়া। কিন্তু বিক্ষোভকারীদের সীমান্ত না পেরতে নির্দেশ দেন। এই মিছিল মুজফফরাবাদ থেকে গরহি দোপাট্টা হয়ে সীমান্তে আসবে। তারপর মুজফফরাবাদ-শ্রীনগর হাইওয়ে ধরে বিক্ষোভ মিছিল চলবে।

ভারত যেমন নিরাপত্তা বাড়িয়ে মিছিলের উপর নজর রাখছে, তেমনি রাষ্ট্রসংঘের মিলিটারি অব্জারভেশন গ্রুপও নজর রাখছে। তারা ভারতকে শক্তি প্রয়োগ না করতে অনুরোধ করেছে। তবে ভারতের কাছে খবর সশস্ত্র বিক্ষোভকারীরা ভারতে ঢোকার চেষ্টা করবে। তার জন্য উচিত শিক্ষা দিতে তৈরি ভারতীয় সেনা।

Related articles

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...