Tuesday, June 16, 2026

চিনা রাষ্ট্রপতির সফরে অনিশ্চয়তা, চিন্তার ভাঁজ দিল্লির কপালে

Date:

Share post:

মাত্র চারদিন পরে ভারত সফরে আসার কথা চিনা রাষ্ট্রপতি শি জিন পিংয়ের। কিন্তু চিনের তরফে সফর নিয়ে চূড়ান্ত বার্তা না আসায় চিন্তায় দিল্লি প্রশাসন।

ভারত-চিনের কূটনৈতিক সম্পর্কের ৭০ বছর পূর্তি উপলক্ষ্যেই চিনা রাষ্ট্রপতির চেন্নাইয়ে আসার কথা। ১১-১২ অক্টোবর এই সফরকে সামনে রেখে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠক হওয়ার কথা। বিদেশ সচিব এই সফর নিশ্চিত করে জানান, জিনপিং মোদির আমন্ত্রণ গ্রহণ করেছেন। আসার ব্যাপারে নিশ্চয়তাও দিয়েছেন। জুনে এসসিও সম্মেলনের মাঝে মোদি-জিনপিং বৈঠক হয়। বৈঠককে দুই নেতা সফল বলেও দাবি করেন। চিনের সঙ্গে ভারতের সম্পর্ক সব সময়েই অম্লমধুর। বারেবারেই চিনের বিরোধিতার মুখে পড়তে হয়েছে ভারতকে। তা সে রাষ্টসঙ্ঘে নিরপত্তা পরিষদে ভারতের সদস্যপদ হোক, নিউক্লিয়ার সাপ্লাই গ্রুপে ভারতের অন্তর্ভুক্তিকরণ হোক, কিংবা কাশ্মীর সমস্যা, সব ক্ষেত্রেই চিন ভারতের বিরোধিতা করে এসেছে। এই অবস্থার মাঝে দুই নেতার সাক্ষাৎ সম্পর্কের উন্নতির ক্ষেত্রে একটি মাধ্যম হতো। তা অনিশ্চয়তার মধ্যে পড়ে যাওয়ায় চিন্তার ভাঁজ দিল্লির কূটনৈতিক মহলে।

Related articles

ভোটপ্রচারে উস্কানির অভিযোগে সিআইডি তলবে হাজিরা অভিষেকের

নির্ধারিত সময়ের মধ্যেই সিআইডি (CID) তলবে ভবানী ভবনে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিধানসভা নির্বাচনের প্রচারে ডিজে বাজানোর...

আজ স্পিকারের ডাকে বিধানসভায় সর্বদলীয় বৈঠক, চিঠি পাননি শোভনদেব- কুণাল 

বিধানসভার বাদল অধিবেশন শুরুর আগে বুধবার সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন স্পিকার রথীন্দ্র বোস। কিন্তু চিঠি পাঠানো হল না...

যোগ দিবসের প্রস্তুতির জের, আজ থেকে বন্ধ সুন্দরবনের পর্যটনকেন্দ্র-জঙ্গল সাফারিও!

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে কলকাতায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Natendra Modi)। রেড রোডে সাত...

গ্রেফতার তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা মইদুল

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার করা হল তৃণমূলের (TMC) শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামকে (Maidul Islam)। ঘটনা ২০২২ সালের।...