Thursday, March 5, 2026

অ্যারে কলোনিতে গাছ কাটায় স্থগিতাদেশ জারি সুপ্রিম কোর্টের

Date:

Share post:

মেট্রো রেলের কারশেড তৈরির জন্য মুম্বইয়ের অ্যারে এলাকায় মিঠি নদীর ধারে অ্যারে কলোনিতে গাছ কাটায় স্থগিতাদেশ জারি করলো সুপ্রিম কোর্ট। আজ সোমবার সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চে শুনানি পর স্থগিতাদেশ জারি হয়েছে। শীর্ষ আদালতের নির্দেশ 21 অক্টোবর পরবর্তী শুনানি পর্যন্ত আর একটিও গাছ কাটা যাবে না অ্যারে কলোনিতে।

মুম্বইয়ের অ্যারে এলাকায় মিঠি নদীর ধারে বিশাল বনাঞ্চলে রয়েছে প্রায় 5 লক্ষ গাছপালা। 1280 হেক্টর আয়তনের এই এলাকা বাণিজ্যনগরীর ফুসফুস বলে পরিচিত। এই এলাকাতেই মেট্রো রেলের কারশেড তৈরির সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্র সরকার। তার জন্য 2,646টি গাছ কাটার অনুমতি দিয়েছে বৃহন্মুম্বই পুরসভা। এই সিদ্ধান্তের প্রতিবাদেই লাগাতার প্রতিবাদ-বিক্ষোভে নেমেছেন সমাজকর্মী ও পড়ুয়াদের একটা বড় অংশ। রাস্তায় নেমে প্রতিবাদ বিক্ষোভের পাশাপাশি আইনি লড়াইয়েও নেমেছেন আন্দোলনকারীরা। গাছ কাটা বন্ধের আর্জি জানানোর সঙ্গেই অ্যারে কলোনির ওই এলাকাকে ‘সংরক্ষিত বনাঞ্চল’ ঘোষণার দাবি জানায় কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থা ও সমাজকর্মীরা। কিন্তু শুক্রবার তাঁদের আর্জি খারিজ করে দেয় বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি প্রদীপ নন্দরাজোগের ডিভিশন বেঞ্চ। এই রায়ের বৈধতা চ্যালেঞ্জ করে আন্দোলন চালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই সুপ্রিম কোর্টের দ্বারস্থও হন আন্দোলনকারীরা। আইনের ছাত্র ঋষভ রঞ্জন শীর্ষ আদালতের প্রধান বিচারপতিকে একটি চিঠি দিয়ে গাছ কাটা বন্ধের আর্জি জানান। তাঁর আবেদন, ইতিমধ্যেই প্রায় 1500 গাছ কাটা হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে সব আইনি পদ্ধতি মেনে মামলা শুরুর আগেই সব গাছ কাটা হয়ে যাবে। তখন আর কিছু করার থাকবে না। চিঠিতে জনস্বার্থ মামলা দায়ের করে জরুরি ভিত্তিতে শুনানির আর্জি জানান ঋষভ। ওই চিঠির ভিত্তিতেই জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। আজ সেই মামলায় প্রাথমিক শুনানির পর 21 অক্টোবর পর্যন্ত গাছ কাটায় স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চ।
অন্য দিকে অশান্তি এড়াতে এবং সুপ্রিম কোর্টের বেঞ্চে শুনানির জেরে অ্যারে কলোনিতে সোমবার নতুন করে 144 ধারা জারি করে মুম্বই পুলিশ। তবে নতুন করে কোনও অশান্তির খবর মেলেনি। অ্যারে এলাকায় গাছ কাটার প্রতিবাদে শুক্রবার রাত থেকে ব্যাপক প্রতিবাদ-বিক্ষোভ আন্দোলন শুরু করেন সমাজকর্মী, পরিবেশপ্রেমী, ছাত্র-ছাত্রীরা। তার জেরে ওই এলাকায় 144 ধারা জারি করে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়। কিন্তু সেই নিষেধাজ্ঞা অগ্রাহ্য করেই বিক্ষোভ-আন্দোলনের জেরে গ্রেফতার হয়েছিলেন মোট 29 জন। রবিবার ছুটির দিনে বিশেষ আদালত তাঁদের সবার জামিন মঞ্জুর করেছে।

spot_img

Related articles

আপ্লুত-সম্মানিত: রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়ে জানালেন তৃণমূলের ৪ প্রার্থী

এবার রাজ্যসভায় (Rajya Sabha) তৃণমূলের (TMC) প্রার্থী তালিকায় রয়েছে বিশাল চমক। সব হিসেব-জল্পনা উল্টে দিয়ে প্রাক্তন ডিজি রাজীব...

পিলখানা প্রোমোটার খুনে দিল্লি থেকে পুলিশের জালে ২ মূল অভিযুক্ত হারুন-রহিদ

হাওড়ার (Howrah) পিলখানায় (Pilkhana) প্রোমোটার সফিক খান খুনের ঘটনায় অবশেষে গ্রেফতার দুই মুল অভিযুক্ত । ঘটনার আটদিনের মাথায়...

যুদ্ধ সংকট: কলকাতায় আটকে ওয়েস্ট ইন্ডিজ, প্রোটিয়াদের দেশে ফেরা নিয়েও ধোঁয়াশা

পশ্চিম এশিয়ায় যুদ্ধের(War) প্রভাব ক্রমশ বাড়ছে ক্রীড়াক্ষেত্রে। শুধু ফুটবল বা ব্যাডমিন্টন নয়, ক্রিকেটেও লেগেছে যুদ্ধের আঁচ। যুদ্ধের ফলে...

রাজ্যসভায় যাওয়ার বহুদিনের ইচ্ছে: পোস্টে জানালেন স্বয়ং নীতীশ, মানতে নারাজ JDU কর্মীদের বিক্ষোভ বিহারজুড়ে

রাজ্যসভায় যাচ্ছেন। বহুদিনের ইচ্ছে। সব জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার, নিজেই স্যোশাল মিডিয়া জানালেন বিহারের (Bihar) মুখ্যমন্ত্রী নীতীশ কুমার...