Monday, June 1, 2026

যে কারণে দশমীতে সিঁদুর খেলা হয়

Date:

Share post:

দশমীতে বাপের বাড়ি ছেড়ে উমার ঘরে ফেরার পালা৷ উমার ঘরে ফেরার বিশাদে বিষন্নতা কাটাতে আনন্দে মেতে ওঠে বাঙালী৷ মাকে বরণ করে সিঁদুর খেলে হাসি মুখে বিদায় জানায় ঘরের মেয়েকে৷ কিন্তু জানেন কি, কেন বিদায়ের আগে মায়ের সঙ্গে সিঁদুর খেলা হয়?

পুরাণ মতে, মহালয়া থেকে শুরু দেবীপক্ষ৷ বছরে একবার মাত্র দশ দিনের জন্য মা দুর্গা তার ছেলে-মেয়েদের নিয়ে বাপেরবাড়ি আসেন৷ এক বছর পর ঘরে ফিরে আসেন উমা৷ মেয়ের ঘরে ফেরার আনন্দে জোরকদমে শুরু হয়ে যায় প্রস্তুতি৷ সেজে ওঠে উমার ঘর৷ মেয়েকে তার পচ্ছন্দের খাবার রেঁধে খাওয়ানো হয়৷

দশমী আসতেই উমাকে তাঁর শ্বশুড়বাড়ি পাঠানোর তোড়জোড় শুরু হয়ে যায়৷ রীতি-নীতি মেনে মেয়েকে শ্বশুড়বাড়ি পাঠানো হয়৷ সিঁদুর খেলা হল অন্যতম রীতি৷ বিদায়ের আগে সিঁদুর খেলা হয় কারণ, মা দুর্গাকে বাঙালিরা বিবাহিতা নারী হিসাবে মনে করেন৷ হিন্দু রীতি অনুযায়ী সিঁথির সিঁদুর আসলে বিবাহিতা নারীর চিহ্ন৷ অনেকের বিশ্বাস, যথাযথ রীতি মেনে সিঁদুর খেলা হলে অকালে কোনও মহিলা বিধবা হবেন না৷

বিজয়া দশমীর দিন আগে মাকে বরণ করা হয়৷ পান পাতা, সন্দেশ-মিষ্টি ও সিঁদুর দিয়ে উমাকে বরণ করা হয়৷ মুখে পান পাতা ছুঁইয়ে, সন্দেশ-,মিষ্টি খাইয়ে এবং সিঁদুর পড়িয়ে করা হয় বরণ৷ একপরই বিবাহিতা বাঙালি মহিলারা মেতে ওঠেন সিঁদুর খেলায়৷ আগে শুধু বিবাহিতা মহিলাদেরই সিঁদুর খেলতে দেখা যেত৷ এখন অবশ্য অবিবাহিতারাও মেতে ওঠেন সিঁদুর খেলায়৷

Related articles

দলটা উঠে যাবে: বহিষ্কার হতেই তৃণমূলের বিরুদ্ধে গুচ্ছ অভিযোগ ঋতব্রত-সন্দীপনের

সইজাল-কাণ্ডে দল থেকে বহিষ্কার হওয়ার পরেই তৃণমূলের বিরুদ্ধে গুচ্ছ অভিযোগ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee) ও সন্দীপন সাহার‌ (Sandipan...

তৃণমূলের ধর্না মঞ্চ বাঁধতে বাধা পুলিশের! ‘প্রতিহিংসাপরায়ণ সরকার’: অভিযোগ কুণালের

ফের অস্বস্তি বিরোধী শিবিরে। শুধু বুথ বা অঞ্চল স্তরে আন্দোলন নয়, বিজেপি সরকারের বিরুদ্ধে রাস্তায় নামার সিদ্ধান্ত নিয়েছিলেন...

রাজ্যসভা-বিধান পরিষদের ভোটের বিজ্ঞপ্তি জারি: মনোনয়ন-ভোটের দিন ঘোষণা কমিশনের

বিভিন্ন রাজ্যের রাজ্যসভার ২৭টি আসন এবং তিন রাজ্যের বিধান পরিষদের ১৬টি আসনে নির্বাচনের প্রক্রিয়া শুরু করল নির্বাচন কমিশন...

অনটনের সংসার পেরিয়ে মন্ত্রীর চেয়ারে, নজির গড়লেন আউশগ্রামের কলিতা

আউশগ্রামের (Aushgram) সাধারণ এক গৃহবধূ (Housewife) থেকে রাজ্যের মন্ত্রী। কলিতা মাঝির (Kalita Majhi) এই যাত্রাপথ যেন সংগ্রাম আর...