Thursday, March 26, 2026

এবার সার্জিক্যাল স্ট্রাইক! স্যুইস ব্যাঙ্কে কালো টাকার প্রথম তালিকা পেল নয়াদিল্লি

Date:

Share post:

কেন্দ্র সরকারের বড় সাফল্য। চুক্তমতো স্যুইস ব্যাঙ্কে ভারতীয় অ্যাকাউন্ট হোল্ডারদের তথ্য অএতে শুরু করল নয়াদিল্লি। স্যুইস ব্যাঙ্কের তরফ থেকে ইতিমধ্যে প্রথম দফার রিপোর্ট ভারতের হাতে দেওয়া হয়েছে। কেন্দ্রের দাবি, এবার থেকে ধারাবাহিকভাবে স্যুইস ফেডারাল ব্যাঙ্ক কর্তৃপক্ষ তথ্য দেবে। আর কালো টাকার কারবারীদের চিহ্নিত করে শাস্তি দেবে ভারত। এই পরিস্থিতিতে নয়াদিল্লি চাইলে ব্যবস্থা নিতে পারে। কালো টাকার উপর সার্জিক্যাল স্ট্রাইকও হতে পারে।

স্যুইস কর বিভাগের সঙ্গে নয়াদিল্লির চুক্তি হয়। সেই অনুযায়ী এ বছরের শেষেই তথ্য দেওয়ার কথা ছিল। ২০২০-র সেপ্টেম্বরে দ্বিতীয় পর্যায়ের তথ্য মিলবে। তবে স্যুইস ব্যাঙ্কের শর্ত ছিল, সরকার যে তথ্য পাবে, তা প্রকাশ্যে প্রচার করতে পারবে না। একটি সূত্রের খবর প্রথম দফার রিপোর্টে অ্যাকাউন্ট হোল্ডারদের নাম, ঠিকানা, সঞ্চিত অর্থের পরিমাণ, অ্যাকাউন্টের সংখ্যা, লেনদেন রয়েছে। তবে যাদের অ্যাকাউন্ট বন্ধ হয়ে গিয়েছে তার তথ্য পাবে না ভারত। আর এক বছরে বন্ধ হওয়া অ্যাকাউন্টের সংখ্যা প্রায় ১০০।

Related articles

বালিতে বিজেপির হাতে আক্রান্ত তৃণমূল কর্মী, অভিযুক্তদের শাস্তির দাবিতে সরব তৃণমূল নেতা কৈলাশ

বিজেপি ছেড়ে তৃণমূলে (TMC) যোগদান করায় বালিতে আক্রান্ত হতে হল রণবীর দোলুই (Ranbir Dolui) নামে ঘাসফুলের এক কর্মীকে।...

তলোয়ার নিয়ে রামনবমীর মিছিল! তুমুল উত্তেজনা নিউ টাউনে

নিউ টাউনে রামনবমীর (Ramnabami New Town) মিছিল ঘিরে উত্তেজনা তুঙ্গে। বৃহস্পতিবার অস্ত্র নিয়ে আসার অভিযোগে সেই শোভাযাত্রা আটকে...

বৃষ্টি বিরতিতে দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম, চৈত্রে ঊর্ধ্বমুখী উষ্ণতা!

মার্চ মাসের শুরু থেকে দফায় দফায় ঝড় বৃষ্টির (rain and thunderstorm) দুর্যোগে দক্ষিণবঙ্গের তাপমাত্রা (South Bengal temperature) পরিবর্তনের...

মাঝরাস্তায় দাউদাউ করে জ্বলছে যাত্রীবোঝাই বাস, ঝলসে মৃত্যু ১৪ জনের!

বৃহস্পতিবার ভোরে অন্ধ্রপ্রদেশের মার্কাপুরমে (Andhrapradesh Markapuram) বাস ও টিপার লরির সংঘর্ষ, আগুনে পুড়ে মৃত্যু অন্তত ১৪! আহত অন্তত...