Thursday, June 18, 2026

বালিতে বিজেপির হাতে আক্রান্ত তৃণমূল কর্মী, অভিযুক্তদের শাস্তির দাবিতে সরব তৃণমূল নেতা কৈলাশ

Date:

Share post:

বিজেপি ছেড়ে তৃণমূলে (TMC) যোগদান করায় বালিতে আক্রান্ত হতে হল রণবীর দোলুই (Ranbir Dolui) নামে ঘাসফুলের এক কর্মীকে। বুধবার তাঁর বাড়িতে ঢুকে রড দিয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে বিজেপি (BJP) কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। এরপর রাতেই বালি থানায় যান এই বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৈলাশ মিশ্র (Kailash Mishra)। এই ঘটনায় এখনও পর্যন্ত দুজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

দিন কয়েক আগে একটি জনসভায় তৃণমূল নেতা কৈলাশের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে আসেন রণবীর।এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় তাঁর বিরুদ্ধে একাধিক বিতর্কিত মন্তব্য করা শুরু হয় বলে অভিযোগ। বুধবার বিজেপি প্রার্থীর প্রচার মিছিল চলাকালীন রণবীরের মায়ের উদ্দেশে গালিগালাজ করতে থাকেন পদ্ম কর্মীরা। রণবীর প্রতিবাদ করতেই বাড়িতে ঢুকে তাঁর উপর রড দিয়ে হামলা চালান অভিযুক্তরা। গুরুতর চোট পান ওই তৃণমূল কর্মী। দলের কর্মী আক্রান্ত হওয়ার প্রতিবাদে রাতে কর্মী-সমর্থকদের নিয়ে বালি থানায় বিক্ষোভ দেখান বালি বিধানসভার তৃণমূল প্রার্থী (Bally Assembly TMC Candidate) কৈলাশ মিশ্র। ঘটনায় আর কারা কারা যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে।

 

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...