Thursday, May 28, 2026

যাদবপুরের ক্যাম্পাসে অনুমতি ছাড়াই দুটি রামপুজো এবিভিপি-র, কলকাতা বিশ্ববিদ্যালয়ে গেটের বাইরে রামনবমী পালন

Date:

Share post:

সম্প্রীতির বাংলায় রামের (Ram Navami campus controversy) নামে অশান্তি তৈরির চেষ্টা বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি-র। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে (Jadavpur University protest) দুই গেটে রামনবমীর দুটি পুজো হচ্ছে। আর উপাচার্য চিরঞ্জিৎ ভট্টাচার্য জানিয়েছেন এই পুজোর জন্য কোনও অনুমতি নেওয়া হয়নি। আর কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের (Calcutta University tension) ভিতরেই রামনবমী পালনের জন্য অনুমতি না পেয়ে বাইরে পুজো করছে ABVP সমর্থিত ছাত্রগোষ্ঠী।

বাংলার শিক্ষাঙ্গনে শুধুমাত্র সরস্বতীপুজো হত। কিন্তু বিজেপি বাংলার সাম্প্রদায়িক তাস খেলার বাড়াবাড়ি শুরু করতে এখন বিশ্ববিদ্যালয়ে রামনবমীর পুজো হচ্ছে। ২ বছর আগেও রামনবমীর পুজো ঘিরে উত্তাল যাদবপুর বিশ্ববিদ্যালয় হয়ে ওঠে। ধস্তাধস্তিতে আহত হন তৎকালীন উপাচার্যও। গতবছর নির্বিঘ্নে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রামনবমী পালিত হলেও, এদিন ফের রামপুজো ঘিরে বিশ্ববিদ্যালয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। তবে, একজোট হয়ে পুজো করতে পারেননি বিজেপি সমর্থকরা। ABVP এবং জাতীয়তাবাদী ছাত্র সংগঠনের উদ্যোগে দু জায়গায় রামের পুজো হচ্ছে। তবে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন এই পুজোর জন্য কোনও অনুমতি নেওয়া হয়নি। তবে, পড়ুয়াদের ধর্মাচরণের অধিকারে তাঁরা হস্তক্ষেপ করতে চান না, সেই কারণে বাধা দেননি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাম-সমর্থিত ছাত্ররা এর বিরোধিতা করে ক্যাম্পাসেই স্লোগান পিকেটিং করেন। আরও পড়ুন: তলোয়ার নিয়ে রামনবমীর মিছিল! তুমুল উত্তেজনা নিউ টাউনে

এবছর কলকাতা বিশ্ববিদ্যালয়ে রামনবমীর পুজো করার অনুমতি চেয়েছিলেন ABVP সমর্থকরা। কিন্তু কর্তৃপক্ষ অনুমতি দেয়নি। মিছিল করারও অনুমতিও মেলেনি। ফলে সকাল থেকেই বিশ্ববিদ্যালয় চত্বরে চাপানউতোর হয়। বেলা গড়াতে ক্যাম্পাসের গেটের বাইরে রামের মূর্তি এনে বসিয়ে পুজো করেন ABVP সমর্থকরা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ জানায়, ক্যাম্পাসের ভিতরে কেবল সরস্বতীপুজোই হতে পারে। অন্য কোনও পুজো নয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।

Related articles

চাঁদের বরফে পুরনো জলভান্ডারের সন্ধান! ইতিহাস গড়ল চন্দ্রযান ২

এক সময় যে অভিযানকে ব্যর্থ বলে মনে করা হয়েছিল আজ সেই 'চন্দ্রযান ২' (Chandrayan 2) মিশন ভারতীয় মহাকাশ...

লক্ষ্মীর ভাণ্ডারে ‘পুরুষ’ উপভোক্তা! মুখ্যমন্ত্রীর অভিযোগের রাতেই বহরমপুরে আটক রাকিবুল

মহিলাদের আর্থিক স্বনির্ভরতার জন্য চালু হওয়া ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের টাকা পাচ্ছেন এক যুবক! নবান্ন থেকে খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু...

বিএসএফ-এর হাতে আরও জমি হস্তান্তর রাজ্যের: জানালেন মুখ্যমন্ত্রী

সীমান্তবর্তী জেলাগুলি থেকে প্রয়োজনীয় জমি বিএসএফ-এর হাতে হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর...

IPL: ব্যাটিং তাণ্ডবে নয়া রেকর্ড বৈভবের, হায়দরাবাদকে হেলায় হারাল রাজস্থান

আইপিএলে(IPL) সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এলিমিনেটরে খেলতে নেমেছিল রাজস্থান রয়্যালস। এই ম্যাচে  ৪৭ রানে জয় পেল রাজস্থান। তবে দলের...