Sunday, June 21, 2026

৫২৫ বছর পর ত্রিপুরার রাজ বাড়িতে দুর্গাপুজোয় বন্ধ পশুবলি

Date:

Share post:

দুর্গাপূজা উপলক্ষে ত্রিপুরায় ৫২৫ বছর ধরে চলে আসা পশুবলির রীতি এবার বন্ধ হয়ে গেল। হাইকোর্টের রায় মেনে মহানবমীর দিন ত্রিপুরার রাজবাড়ির ঐতিহ্যবাহী দুর্গামন্দিরে পশুবলি দেওয়া হয়নি।

গত ২৭ সেপ্টেম্বর হাইকোর্ট রাজ্যের বিভিন্ন মন্দিরে পশুবলির ওপর নিষেধাজ্ঞা জারি করেন। ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি অরিন্দম লোধের ডিভিশন বেঞ্চ এই নিষেধাজ্ঞা জারি করে জানান, রাজ্যের কোনও মন্দিরে আর পশু বা পাখি বলি দেওয়া যাবে না।

বাঙালি অধ্যুষিত ত্রিপুরার রাজবাড়ির ঐতিহ্যবাহী দুর্গামন্দিরে ৫২৫ বছর ধরে চলে আসছে পশুবলি। তবে নবমীতে দুর্গামন্দিরে নোটিশ লাগিয়ে জানিয়ে দেওয়া হয়, ত্রিপুরা হাইকোর্টের নির্দেশ মেনে এবার পশুবলি বন্ধ রয়েছে। মন্দিরের এক আধিকারিক নান্টুরঞ্জন দাস বলেছেন, ‘আমরা হাইকোর্টের নির্দেশ মেনে পশুবলি বন্ধ করেছি। তবে রাজ্যের আইনমন্ত্রী রতন লাল দাস এই পশুবলি নিষিদ্ধ করার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানাবেন।’

আরও পড়ুন-এক যাত্রায় পৃথক ফল? মির্জা গ্রেফতার হলে শোভন নন কেন?

Related articles

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...