Thursday, March 26, 2026

দু’সপ্তাহ পরে ভোট, মেডিটেশনের জন্য রাহুল গেলেন বিদেশে!

Date:

Share post:

দেশে নির্বাচনী লড়াই। আর দলের মুখ, প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বিদেশের মেডিটেশন ক্যাম্পে। দলের মধ্যেই সে নিয়ে হাজারো প্রশ্ন। জবাব দিতে নাকাল হচ্ছে মা সোনিয়া গান্ধীকে।

আর মাত্র কয়েক দিন পর মহারাষ্ট্র আর হরিয়ানায় নির্বাচন। ভোট ২১ অক্টোবর। আর এই সময়েই রাহুল স্বপার্ষদ কাম্বোডিয়ায়। উদ্দেশ্য মেডিটেশন। টানা ৪ দিনের কর্মসূচি। মহারাষ্ট্র আর হরিয়ানার ভোটে কংগ্রেসের প্রচারের মুখ অবশ্যই রাহুল গান্ধী। প্রচারের নির্ঘন্টও তৈরি। তার মাঝে দলের কাজকর্ম ফেলে ভোটের মুখে মেডিটেশনের ‘ছুতো’য় নেতা বিদেশে যাওয়ায় দলের কর্মীরা বিরক্ত। ফিরে আসার পর রাহুলের প্রচারে যে রাজস্থান বা গুজরাতের মতো ঝাঁঝ বা সময় থাকবে না, তা বলার অপেক্ষা রাখে না। লোকসভা ভোটে কংগ্রেসের ভরাডুবির পর দলের সভাপতির দায়িত্ব ছাড়েন রাহুল। মূলত দলের সিনিয়র নেতাদের উপর বিরক্ত হয়েই রাহুল সরে যান। শেষে দায়িত্ব নিতে হয় সোনিয়া গান্ধীকে। সম্প্রতি মহারাষ্ট্র আর হরিয়ানার যুব নেতারা সরে গিয়ে কংগ্রেস নেতৃত্বকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। তাঁদের অভিযোগ, তাঁদের রাজ্যে ক্ষমতা দখলের কোনওরকম ইচ্ছাই নেই দলের নেতাদের। ফলে বিধানসভা ভোটে যেন বিরাট কোনও আশা না করা হয়।

Related articles

ভ্যানিশ কুমার প্রতিদিন নির্লজ্জতার নতুন নতুন নজির গড়ছেন: কমিশন-বিজেপিকে নিশানা তৃণমূলের

রাজ্যে ভোটের কাজে পাঠানো চার সাধারণ পর্যবেক্ষককে নিয়ে চুড়ান্ত ক্ষোভ তৃণমূলের (TMC)। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে মন্ত্রী ব্রাত্য...

ক্ষমতায় এলে বাংলাকে উত্তর প্রদেশ করার হুমকি দিলীপের

বাংলায় বিজেপি (BJP) যে আসলে গুন্ডারাজ চালাতে চাইছে তার ফের প্রমাণ দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)।...

ফের লকডাউনের পরিকল্পনা করছে মোদি সরকার! ষড়যন্ত্র ফাঁস করে সতর্ক করলেন তৃণমূল সুপ্রিমো

জ্বালানি সমস্যার দোহাই দিয়ে ফের লকডাউনের ষড়যন্ত্র করছে মোদি সরকার। বৃহস্পতিবার পাণ্ডবেশ্বরে দলীয় প্রার্থীদের সমর্থন জনসভা থেকে রাজ্যবাসীকে...

যাদবপুরের ক্যাম্পাসে অনুমতি ছাড়াই দুটি রামপুজো এবিভিপি-র, কলকাতা বিশ্ববিদ্যালয়ে গেটের বাইরে রামনবমী পালন

সম্প্রীতির বাংলায় রামের (Ram Navami campus controversy) নামে অশান্তি তৈরির চেষ্টা বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি-র। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে...