Sunday, June 28, 2026

প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করে চূড়ান্ত প্রস্তুতিতে দুর্গাপুজোর কার্নিভাল!

Date:

Share post:

আর কয়েক ঘন্টার অপেক্ষা। তারপরই রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দুর্গাপুজোর কার্নিভাল। যুদ্ধকালীন তৎপরতায় যার চূড়ান্ত প্রস্তুতি চলছে রেড রোডে। প্রাকৃতিক বিপর্যয় উপেক্ষা করেই কয়েকশো কর্মী প্রস্তুতি চালাচ্ছেন কার্নিভালকে সাজিয়ে তুলতে। মূল মঞ্চের পাশাপাশি রেড রোড জুড়ে তৈরি হচ্ছে আরও বেশ কয়েকটি মঞ্চ। যেখানে প্রায় ৫ হাজার সাধারণ মানুষ সামনে থেকে দেখতে পাবেন এই কার্নিভাল। এবার কলকাতার ৭৯টি পুজোর পাশাপাশি শহরতলীর আরও বেশ কয়েকটি বড় পুজো এই কার্নিভাল অংশ নেবে।

এরই মধ্যে স্বস্তির খবর শুনিয়েছে আলিপুর হাওয়া অফিস। জানা যাচ্ছে, ১১ তারিখ দুর্গাপুজো কার্নিভালের সময় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ৪৮ ঘণ্টা পর কলকাতার আকাশ মূলত পরিষ্কারই থাকবে। দিনের তাপমাত্রা সর্বোচ্চ ৩২ ডিগ্রি সেলসিয়াস ও রাতের তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রির কাছাকাছি থাকে বলে জামা যাচ্ছে।

আবহাওয়া দফতর জানাচ্ছে, বুধবার ভারী বৃষ্টির পর আগামীকালও বৃষ্টি হবে, কিন্তু পরিমাণ অনেকটাই কমবে। পরশুদিন থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি প্রায় কমে যাবে। সুতরাং, রাজপথে দুর্গাপুজোর কার্নিভাল নিয়ে অনেকটাই স্বস্তির খবর পেলো উৎসব মুখর বাঙালি।

আরও পড়ুন-পুজো কার্নিভালে সকলে আমন্ত্রণ মুখ্যমন্ত্রীর

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...