Tuesday, June 16, 2026

রোগী মৃত্যু, কান ধরে ওঠবোস করতে হল ওয়ার্ডবয়কে

Date:

Share post:

রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল চন্দননগর হাসপাতালে। আহত রোগীকে ভুল ইঞ্জেকশন দেওয়াতেই তাঁর মৃত্যু হয় বলে অভিযোগ পরিবারের। তার জেরে কান ধরে ওঠবোস কারনো হল হাসপাতালের এক ওয়ার্ডবয়কে।

চন্দননগর নতুন ব্রিজের কাছে দুর্ঘটনার জেরে আহত হন ৫৭ বছরের নিমাই সাঁতরা। আশঙ্কাজনক অবস্থায় চন্দননগর হাসপাতালে নিয়ে গেলে দশ মিনিটের মধ্যে তাঁর মৃত্যু হয়। পরিবারের অভিযোগ ভুল ইঞ্জেকশন দেওয়ার জন্য মৃত্যু হয়েছে নিমাইয়ের। এরপরেই হাসপাতালের এক গ্রুপ ডি কর্মীকে সবার সামনে কান ধরে ওঠবোস করতে বাধ্য করা হয়। পরে সুপারের ঘরে গিয়ে বিক্ষোভও দেখান মৃতের আত্মীয়রা। চন্দননগর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে করে। যদিও ভুল চিকিৎসার কথা মানতে চায়নি হাসপাতাল কর্তৃপক্ষ।

আরও পড়ুন-সুজিতের অগ্নিবাণ হজম করে নিল সল্টলেকের রাবণ

 

Related articles

কলেজে তোলাবাজি রুখতে ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর! কোথা থেকে এলো এই শব্দ?

কলেজে ভর্তি প্রক্রিয়ায় দুর্নীতি ও টাকার খেলা রুখতে প্রকাশ্যেই ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের নতুন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ...

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...