Wednesday, March 18, 2026

চাঞ্চল্যকর তথ্য, দেশের 2 বছরের নীচে শিশুদের মাত্র 6% পায় পর্যাপ্ত খাবার

Date:

Share post:

দেশের প্রথম “কমপ্রিহেনসিভ ন্যাশনাল নিউট্রিশনাল সার্ভে” রিপোর্ট প্রকাশিত হয়েছে।আর ওই রিপোর্টে সামনে এসেছে চাঞ্চল্যকর কিছু তথ্য।

রিপোর্ট বলছে, সারা দেশে 2 বছরের কম বয়সী বাচ্চাদের মধ্যে মাত্র 6.4 শতাংশ শিশু “Minimum Acceptable Diet” অর্থাত্‍ ন্যূনতম পর্যাপ্ত খাদ্য পেয়ে থাকে। সমীক্ষা বলছে, এক এক রাজ্যে এই সংখ্যা এক এক রকম। অন্ধ্র প্রদেশে যেখানে মাত্র 1.3 শতাংশ শিশু এই সুষম আহার পায়, সেখানে সিকিমে সংখ্যাটা প্রায় 35.9 শতাংশ। তবে তালিকায় শেষের দিকে শুধুমাত্র অন্ধ্র প্রদেশই নেই। রয়েছে মহারাষ্ট্র (2.2%), গুজরাট, তেলেঙ্গানা ও কর্নাটক (3.6 %) এবং তামিলনাড়ু (4.2%)। পাশাপাশি, যেসব রাজ্যকে‘ব্যাকওয়ার্ড’ বলে ধরা হত, সেই ওডিশা, ছত্তিসগড়, ঝাড়খণ্ড এবং অসম ‘জাতীয় গড় পুষ্টি’র নিরিখে একেবারে সামনের সারিতে। সিকিমের পর কেরালা রয়েছে দ্বিতীয় স্থানে (32.6 %)।

2 বছরের নীচে শিশুদের মধ্যে মাত্র 6 শতাংশ পায় পর্যাপ্ত খাবার! কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে প্রকাশিত এই সমীক্ষায় দেখানো হয়েছে, 5 বছরের কম বয়সী বাচ্চাদের মধ্যে 35 শতাংশের উচ্চতা তাদের বয়সের তুলনায় কম। এদের মধ্যে আবার 17 শতাংশের উচ্চতা অনুযায়ী ওজন কম আর 33 শতাংশের বয়স অনুযায়ী ওজন কম। 2 শতাংশ ওভারওয়েট বা ওবিস। 6 মাস থেকে 59 মাস বয়সী বাচ্চাদের মধ্যে 11 শতাংশ অপুষ্টিতে ভুগছে। 10 থেকে 19 বছর বয়সীদের মধ্যে 24 শতাংশ বয়সের তুলনায় অত্যধিক রোগা এবং 5 শতাংশ ওভারওয়েট বা ওবিস।

spot_img

Related articles

ভোটের আগে অপসারিত ১৯ আইপিএস-কে নতুন দায়িত্ব, নির্দেশিকা জারি নবান্নর 

নির্বাচনের প্রাক্কালে অপসারিত ১৯ জন আইপিএস আধিকারিককে নতুন দায়িত্বে নিয়োগ করল নবান্ন। বুধবার এই মর্মে নির্দেশিকা জারি করেছে...

প্রথম তালিকা ঘোষণার পরে প্রচার-ময়দানে বাম-বিজেপিও

২০২৬ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে নির্বাচনী প্রচার তুঙ্গে। প্রার্থী তালিকা ঘোষণার সঙ্গে সঙ্গেই প্রচারে ঝাঁপিয়েছে...

ভোটের আগে প্রস্তুতি খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের বৈঠক সিইও দফতরে 

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে প্রশাসনিক প্রস্তুতি পর্যালোচনায় বুধবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে অনুষ্ঠিত হল উচ্চপর্যায়ের বৈঠক। নির্বাচনকে...

ভোটের লড়াইয়ে মুখোমুখি ‘মা-ছেলে’, ডাবগ্রাম-ফুলবাড়িতে সম্পর্কের অগ্নিপরীক্ষা

একই পরিবারের সদস্যদের ভিন্ন রাজনৈতিক দলের হয়ে লড়াই করা নতুন নয় বঙ্গ রাজনীতিতে। কিন্তু সম্পর্ক যদি হয় মা-ছেলের...