Friday, June 26, 2026

অসভ্য হার্দ্যিক, পাল্টা জবাব জাহিরের

Date:

Share post:

হাসপাতালে অস্ত্রোপচার চলছে। অথচ তারমাঝেও হার্দ্যিক পান্ডে তাঁর ‘টিপিক্যাল অসভ্যতা’ চালিয়ে যাচ্ছেন। সোমবার জাহির খান অর্থাৎ জ্যামির জন্মদিন। ট্যুইটার, ফেসবুকে শয়ে শয়ে মেসেজ। আর লন্ডনে হাসপাতালে শুয়ে হার্দ্যিক তাঁকে পাঠালেন একটি ভিডিও। ভিডিওতে জাহিরের বল বাউন্ডারিতে পাঠাচ্ছেন হার্দ্যিক। আর ক্যাপশন : হ্যাপি বার্থ ডে জ্যাক। আশা করি তুমিও এভাবে বাউন্ডারি হাঁকাবে, যেভাবে আমি করেছি। এই পোস্ট নিয়ে হার্দ্যিকের নিম্ন রুচি নিয়ে প্রশ্ন উঠে যায়। অনেকেই তার শিক্ষা নিয়ে প্রশ্ন তোলেন। জবাবে জাহির তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে কটাক্ষ মিশিয়ে বলেছেন : হাহাহা…শুভেচ্ছার জন্য ধন্যবাদ। আমার ব্যাটিং স্কিল চেষ্টা করেও তোমার মতো হবে না। তোমায় বলে রাখি, আমার ৪১তম জন্মদিনটা দারুন কেটেছে। ঠিক যেমন ওই ম্যাচে তোমার জন্য পরের ডেলভারিটা ছিল…। কী হয়েছিল পরের বলে? পরের বলেই প্যাভেলিয়নে ফিরতে হয়েছিল হার্দ্যিককে। জাহিরের বুদ্ধিমত্তার জবাব হার্দ্যিককে যে পথে বসিয়ে দেয়, তা বলার অপেক্ষা রাখে না।

 

Related articles

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...