Wednesday, June 17, 2026

চূড়ান্ত সিদ্ধান্ত রেলের, এবার 150 ট্রেন ও 50 স্টেশন তুলে দেওয়া হচ্ছে বেসরকারি হাতে

Date:

Share post:

রেল-পরিবহন ক্রমেই চলে যাচ্ছে বেসরকারি হাতে। আগামী 2 বছরের মধ্যে দেশের 50 শতাংশ ট্রেন এবং স্টেশন বেসরকারি হাতেই তুলে দেওয়া হবে।

তেজসের পর এবার আরও 150 ট্রেন এবং 50 স্টেশন বেসরকারিকরণ করার সিদ্ধান্ত নিল রেল। বৃহস্পতিবার নীতি আয়োগের CEO অমিতাভ কান্ত রেলমন্ত্রককে চিঠি লিখে কেন্দ্রের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। রেলবোর্ডের চেয়ারম্যান ভি কে যাদবকে দেওয়া ওই চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি দেশের 6টি বিমানবন্দর বেসরকারিকরণ করে সুফল মিলেছে। তাই এবার রেলের ক্ষেত্রেও এই পদক্ষেপ করা হচ্ছে। রেলমন্ত্রক ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে প্রথম ধাপে 150 ট্রেন চালনার ভার বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হবে। যাত্রীবাহী ট্রেন পরিচালনার ক্ষেত্রে এই দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত গ্রহণ করেছে কেন্দ্রের সচিবদের নিয়ে তৈরি একটি হাইপ্রোফাইল গ্রুপ।
উল্লেখ্য, গত 4 অক্টোবর চালু হয় তেজস এক্সপ্রেস। এটা ভারতীয় রেলে প্রথম বেসরকারি ট্রেন। উদ্বোধন করেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। লখনউ-দিল্লি রুটে সর্বোচ্চ গতিতে দৌড়ানো ওই ট্রেনের পরিষেবায় খুশি যাত্রীরা। এমনটাই দাবি রেলের। ট্রেন দেরিতে চললে ক্ষতিপূরণ, 5 লক্ষ টাকা পর্যন্ত বিমা, স্বাস্থ্যকর খাবার-সহ একাধিক পরিষেবা দেওয়া হচ্ছে বেসরকারি ওই ট্রেনে।

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...