Wednesday, June 17, 2026

প্লাস্টিকের জেরে বন্ধ নিকাশি, নাজেহাল ব্যান্ডেলবাসী

Date:

Share post:

ফেলে দেওয়া প্লাস্টিকের জেরে বন্ধ নিকাশি নালা। জলমগ্ন হুগলির ব্যান্ডেল। নালার জল উপচে ভেসেছে রাস্তা। জল ঢুকেছে বাড়ি থেকে দোকানে। বৃহস্পতিবার, সকালে ব্যান্ডেল মোড় থেকে পশ্চিমে ব্যান্ডেল স্টেশন রোড বরাবর রাস্তায় জল জমতে শুরু করে। বেলা বাড়তেই স্টেশন রোডের দু’পাশের দোকান সহ বাড়িতে নোংরা জল ঢুকে যায়। নর্দমা দীর্ঘদিন পরিষ্কার না হওয়ায় এই পরিস্থিতি বলে অভিযোগ স্থানীয়দের। ব্যান্ডেল পঞ্চায়েতের উদ্যোগে নিকাশি নালা পরিষ্কারের কাজ শুরু হয়। নালা থেকে প্রচুর প্লাস্টিক তোলা হয়। বিকেল থেকে জমা জল নামতে শুরু করে।

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...