Tuesday, June 16, 2026

আন্তর্জাতিক রিং-এ সেমি ফাইনালে মেরি কম

Date:

Share post:

আন্তর্জাতিক রিং-এ ফের সফল মেরি কম। রাশিয়ায়  বিশ্ব মহিলা বক্সিং চ্যাম্পিয়নশিপের সেমি ফাইনালে পৌঁছছেন তিনি। ৫১ কেজি ফ্লাইওয়েট বিভাগে কলম্বিয়ার ইংরিট ভ্যালেন্সিয়াকে ৫-০ ব্যবধানে হারিয়েছেন মেরি। এর আগে দ্বিতীয় রাউন্ডে ৫-০ গেমে থাইল্যান্ডের প্রতিপক্ষ জুটামাস জিতপংকে হারান মেরি। কোয়ার্টার ফাইনালেও প্রতিদ্বন্দ্বীকে দাঁড়াতে দেননি তিনি। শনিবার, টুর্নামেন্টের সেমিফাইনালে মেরি কমের মুখোমুখি হবেন দ্বিতীয় বাছাই তুরস্কের বুসেনাজ কাকিরোগলু। তিনি ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ ও ইউরোপিয়ান গেমসের স্বর্ণপদক জয়ী বক্সার।

মেরি কম ছাড়াও ভারত থেকে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৮১ কেজি বিভাগে কবিতা, ৪৮কেজি বিভাগে মঞ্জু রানি এবং ৬৯ কেজি-তে লভলিনা বোরগোহেইন কোয়ার্টার ফাইনালে অংশ নেবেন।

আরও পড়ুন-টেরাকোটার ঠাকুর দালানে মুখ্যমন্ত্রীর পাশে বসে কার্নিভাল দেখবেন বিদেশি অতিথিরা

 

Related articles

ওমানে মার্কিন হানায় ভারতীয়দের মৃত্যুর আবহেই ফ্রান্সে প্রধানমন্ত্রী মোদি, সাক্ষাৎ ট্রাম্পের সঙ্গেও!

ওমান উপসাগরে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তিন জন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় যখন ভারত ও আমেরিকার মধ্যে কূটনৈতিক চাপানউতর...

অধিবেশনের আগেই চরম সংঘাত! সর্বদলীয় বৈঠকে ব্রাত্য শোভনদেবরা, স্পিকারের ‘শ্যাডো’ বিরোধীনেতাকে তোপ কুণালের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিধানসভা অধিবেশন শুরু হতে চলেছে আগামী ১৮ জুন। প্রথা মেনে সোমবার...

বিধানসভায় সইজাল কাণ্ড নিয়ে এবার বিচারপতির প্রশ্নের মুখে স্পিকার!

বিধানসভায় বিরোধী দলনেতা (Leader of Opposition) নির্বাচন এবং বিধায়কদের সই জালকাণ্ড নিয়ে এবার প্রশ্নের মুখে খোদ স্পিকার (Speaker)।...

পর পর তিনদিন হাজিরা! সাড়ে ৬ ঘণ্টা ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি অভিষেক

প্রাথমিকে নিয়োগ মামলায় সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পরের দিন সাড়ে...