Tuesday, June 16, 2026

ফের শুট আউট আমডাঙায়

Date:

Share post:

তৃণমূল কর্মী শেখ ফরিদকে লক্ষ্য করে গুলি। লক্ষ্যভ্রষ্ট হ‌ওয়ায় প্রাণে বাঁচলেন তিনি। তবে, পালাতে গিয়ে পড়ে আহত হন শেখ ফরিদ। তাঁকে আমডাঙা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে!

ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে আমডাঙায় ৩৪ নম্বর জাতীয় সড়কের আওয়াল সিদ্ধি মোড়ে অবরোধ করে তৃণমূল। গুলি চালানোর ঘটনায় মূল অভিযুক্ত আবদুল হামিদ ওরফে খোকনকে গ্রেফতারের দাবি জানান অবরোধকারীরা। এর জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। প্রায় একঘণ্টা পরে আমডাঙা থানার পুলিশ আবদুল হামিদকে গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।

বুধবার রাতে, আওয়াল সিদ্ধির হাটখোলা মোড় দিয়ে বাড়ি ফিরছিলেন তৃণমূল কর্মী শেখ ফরিদ। অভিযোগ, সেই সময় বাইকে করে আবদুল হামিদ ও তাঁর দলবল ওই তৃণমূল কর্মীর পথ আটকায়। এরপর বচসা শুরু হয়। বচসা চলাকালীন শেখ ফরিদকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। গুলি লক্ষ্যভ্রষ্ট হ‌য়। পালাতে গেলে রাস্তায় পড়ে গিয়ে আহত হন ফরিদ। তাঁর চিৎকারে স্থানীয়রা পৌঁছলে দুষ্কৃতীরা বাইক নিয়ে হাবড়া-নৈহাটি রোড ধরে পালিয়ে যায় বলে অভিযোগ।

আমডাঙা ব্লক তৃণমূলের সভাপতি জ্যোতির্ময় দত্তের মতে, শেখ ফরিদ দলের সক্রিয় কর্মী। আবদুল হামিদের বিভিন্ন অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করাতেই তাঁকে বারবার টার্গেট করা হচ্ছে। তবে, আমডাঙা থানার পুলিশ জানিয়েছে, হামলার ঘটনা ঘটলেও, গুলি চলেনি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন-হালিশহরে শুটআউট, ছেলেকে বাঁচাতেই নির্মম পরিণতি বাবার?

 

Related articles

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...

মোদিকে স্বাগত জানাতে ‘স্বচ্ছতা সে স্বাগত’, তিন দিন শহরের রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফরের আগে তিলোত্তমাকে ‘নতুন রূপে’ সাজিয়ে তোলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২১ জুন...

ওমানে মার্কিন হানায় ভারতীয়দের মৃত্যুর আবহেই ফ্রান্সে প্রধানমন্ত্রী মোদি, সাক্ষাৎ ট্রাম্পের সঙ্গেও!

ওমান উপসাগরে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তিন জন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় যখন ভারত ও আমেরিকার মধ্যে কূটনৈতিক চাপানউতর...

অধিবেশনের আগেই চরম সংঘাত! সর্বদলীয় বৈঠকে ব্রাত্য শোভনদেবরা, স্পিকারের ‘শ্যাডো’ বিরোধীনেতাকে তোপ কুণালের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিধানসভা অধিবেশন শুরু হতে চলেছে আগামী ১৮ জুন। প্রথা মেনে সোমবার...