Wednesday, June 17, 2026

হালিশহরে শুটআউট, ছেলেকে বাঁচাতেই নির্মম পরিণতি বাবার?

Date:

Share post:

পুজোর আমেজ কাটতে না কাটতেই হামলার খবর। হালিশহরের হাজিনগর বাসন্তীতলায় শুট আউট। অভিযোগ, বুধবার রাত সাড়ে ১০টা নাগাদ স্থানীয় বাসিন্দা অমর তেওয়ারির বাড়িতে হামলা করে একদল দুষ্কৃতী। স্থানীয় সূত্রে খবর, অমরের পুত্র ছোট্টুকে লক্ষ্য করে গুলি চালায় তারা। ছেলেকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হন অমর তেওয়ারি। নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। স্থানীয়, দুষ্কৃতী বিহারি ও তাঁর দলবল এই হামলা চালিয়েছে বলে অভিযোগ মৃতের পরিবারের। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পুরনো শত্রুতার জেরেই এই হামলা। এ বছর দোলের সময় স্থানীয় কিছু যুবকের সঙ্গে গোলমাল হয় ছোট্টুর। তখন কাউন্সিলর অশোক গুপ্তর মধ্যস্থতায় তা মিটে যায়। অভিযোগ, তার জেরেই বিহারি ও তার দলবল আগ্নেয়াস্ত্র নিয়ে ছোট্টুকে খুঁজতে তাঁর বাড়িতে যায়। সেসময় অমর তেওয়ারি বাঁধা দিলে তাঁকেই গুলি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। ১ জনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছে নৈহাটি থানার পুলিশ।

আরও পড়ুন-মোদি-মামলায় রাহুল সুরাটে

Related articles

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...

মোদিকে স্বাগত জানাতে ‘স্বচ্ছতা সে স্বাগত’, তিন দিন শহরের রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফরের আগে তিলোত্তমাকে ‘নতুন রূপে’ সাজিয়ে তোলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২১ জুন...