Wednesday, June 17, 2026

টালা ব্রিজের মৃত্যু-পরোয়ানায় সিলমোহর সেতু বিশেষজ্ঞদের

Date:

Share post:

নামমাত্র যান চলাচল করলেও টালা সেতু খুব বেশি হলে আর মাসদুয়েক চালু রাখা যেতে পারে। রাজ্যকে রিপোর্ট পেশ করে স্পষ্টভাবেই এ কথা জানালেন মুম্বইয়ের সেতু বিশেষজ্ঞ ভি কে রায়না। রেলের উপদেষ্টা সংস্থা ‘রাইটসের’ সুপারিশকেই সমর্থন করে দ্রুত ওই সেতু ভেঙে ফেলার সুপারিশ করেছেন রায়না। যদি সত্যিই সেতু ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে যান চলাচলের বিকল্প রাস্তা কী হবে, তা ভেবে কার্যত চুল ছিঁড়ছে প্রশাসন। টালা ব্রিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে আগামী শনিবার নবান্নে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী।

সেতু-বিশেষজ্ঞ ভি কে রায়না

 

মুখ্যসচিব রাজীব সিংহের কাছে রিপোর্ট জমা দিয়ে রায়না বলেছেন, “টালা ব্রিজ কিছুতেই আর মাসদুয়েকের বেশি ব্যবহার করা উচিত হবে না। বড় বিপর্যয় ঘটে যেতে পারে।”

নবান্ন সূত্রে খবর, প্রায় 25 পাতার রিপোর্টে টালা ব্রিজের মেয়াদ ফুরিয়েছে বলে জানিয়েছেন রায়না। এখন ওই সেতুর সাড়ে 18 মিটার পরিসর দিয়ে হাল্কা যান চলাচল করলেও রায়না তাঁর রিপোর্টে মাত্র সাড়ে 7 মিটার অংশ সাময়িক ভাবে ব্যবহার করার পক্ষে মত দিয়েছেন। একই সঙ্গে সেতুর মাঝের ওই অংশের দু’পাশে ফুটপাত তৈরির পরামর্শ দিয়েছেন তিনি। কারণ, দু’পাশের ফুটপাতের অবস্থা সঙ্গিন।

বছর দেড়েক আগে ‘রাইটস ওই সেতুর মাঝখানের সাড়ে 10 মিটার অংশ ব্যবহারের উপযোগী বলে জানিয়েছিল। রায়নার রিপোর্ট পাওয়ার পরেই পূর্ত দফতরের সচিব-সহ অন্যান্য আধিকারিক, রেলের কর্তা, ‘রাইটসের’ প্রযুক্তিবিদ এবং কলকাতা পুলিশের ট্রাফিকের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেন মুখ্যসচিব। সেখানেই সেতু ভেঙে ফেলার বিষয়টি আলোচনা হয় বলে সূত্রের খবর।

বিকল্প সেতু নির্মাণের কাজ এক বছরের মধ্যে সম্পূর্ণ করার পক্ষে সওয়াল করেন রাজ্য প্রশাসনের একাধিক কর্তা। যদিও বৈঠকে হাজির প্রযুক্তিবিদদের একাংশ ওই সময়ের মধ্যে কাজ শেষ করা নিয়ে সংশয় প্রকাশ করেন। তাঁদের মতে, দু’ থেকে আড়াই বছরের আগে কাজ শেষ হওয়া মুশকিল। বৈঠকে রেলের আধিকারিকেরা জানান, সেতুর নকশা-সহ অন্যান্য তথ্য পেলে তা খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় ছাড়পত্র দেওয়া হবে।

রাইটস- রিপোর্টে সেতুর ডেক বা ভারবহনকারী অংশটি সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়ার কথা জানানো হয়েছিল। ‘প্রি স্ট্রেসড’ কংক্রিটের গার্ডার জুড়ে তৈরি করা সেতুর পাটাতন দিয়ে দীর্ঘদিন ধরে জল চুঁইয়ে পড়ায় গার্ডারের ভিতরে থাকা ইস্পাতের রডও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়েছিল। দুটি গার্ডারের মাঝের ফাঁক বেড়ে যাওয়ায় সেতুর ভারবহন ক্ষমতা লক্ষ্যণীয়ভাবে কমে গিয়েছে বলে জানানো হয়। রায়নার রিপোর্টেও এমন কথাই লেখা হয়েছে।

আরও পড়ুন-যাদবপুর কাণ্ডের জের, লস অ্যাঞ্জেলেসে এমআরআই বাবুলের

 

Related articles

অভিজ্ঞতায় আস্থা রেখে জেলাস্তরে সাংগঠনিক রদবদল মমতার

বিধানসভা ভোটে পরাজয়ের পর থেকেই বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্ব ও সিদ্ধান্তের দিকে আঙুল উঠতে শুরু করেছিল,...

আরজি করের রক্ষক কেন্দ্রীয় বাহিনীই ভক্ষক! রোগীর মেয়েকে হোটেলে ধর্ষণ 

এদের হাতেই নাকি সুরক্ষিত আরজি কর (RG Kar Medical College and Hospital)! আদালতের নির্দেশে হাসপাতালে নারী সুরক্ষার জন্য...

প্রশিক্ষণ শেষের পথে, আগামী মাসেই লালবাজারে আরও ২ ট্র্যাকার ডগ!

খুনি -অপরাধী খুঁজতে লালবাজারের (Lalbazar) ভরসা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরে। আর কিছুদিনের মধ্যেই কলকাতা পুলিশের হাতে (Kolkata Police) আসতে চলেছেআরও...

দিল্লিতে গ্রেফতার ৭ সন্দেহভাজন পাক জঙ্গি!

দিল্লি পুলিশের (Delhi Police) স্পেশাল সেলের প্রচেষ্টায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ISI-এর সমর্থিত আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কের...