Wednesday, June 10, 2026

বাংলায় দিল্লির হস্তক্ষেপ চাই, রাষ্ট্রপতি-স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কেন্দ্রীয় বিজেপি

Date:

Share post:

রাজ্যের আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে।এ রাজ্যে দ্রুত কেন্দ্রীয় হস্তক্ষেপ জরুরি।

এই অভিযোগ এবং দাবি নিয়ে রাষ্ট্রপতি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাচ্ছে বিজেপি । রামনাথ কোবিন্দ এবং অমিত শাহের সঙ্গে দেখা করে রাজ্যের পরিস্থিতি জানাবেন দলের নেতারা। শুধু জানানোই নয়, কেন্দ্রের হস্তক্ষেপও দাবি করা হবে বলে জানা গিয়েছে। বিজেপির কেন্দ্রীয় নেতারা আগামী 15 অক্টোবর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সময়ও চেয়েছেন।
ওদিকে, আগামিকাল, শনিবার গান্ধীমূর্তির সামনে ধর্নায় বসছে বঙ্গ- বিজেপি। রাষ্ট্রপতি ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলতে যাওয়া প্রতিনিধি দলে কারা থাকবেন, শনিবারই তা ঘোষণা করা হবে। সূত্রের খবর, ধর্নামঞ্চ থেকে নবান্ন অভিযানের কর্মসূচিও ঘোষণা করা হতে পারে। মঙ্গলবারই মুর্শিদাবাদের জিয়াগঞ্জে খুন হয়েছেন একই পরিবারের তিন জন, বন্ধুপ্রকাশ পাল (40), তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী বিউটি পাল (30) ও পুত্র অঙ্গন (5)। বন্ধুপ্রকাশ RSS-এর সদস্য ছিলেন। শুধু জিয়াগঞ্জ হত্যাকাণ্ড নয়, নদিয়ায় সুপ্রিয় বন্দ্যোপাধ্যায় নামে পেশায় পুরোহিত এক বিজেপি কর্মী খুন হয়েছেন বলে অভিযোগ এনেছে বিজেপি। বিজেপির অভিযোগ, শুধু বন্ধুপ্রকাশ ও তাঁর পরিবার বা নদিয়ার পুরোহিত নন, রাজ্য জুড়ে গত 4 দিনে 8 জন বিজেপি কর্মী খুন হয়েছেন। বঙ্গ-বিজেপির দাবি, পুলিশ নীরব, নিস্ক্রিয়। এই সব রাজনৈতিক খুনকে পারিবারিক বা সম্পত্তিগত বিবাদ হিসেবে পুলিশ দেখাচ্ছে।

রাজ্যে আইনশৃঙ্খলার অবনতির অভিযোগ এনে এ বার দিল্লি দরবারে বিজেপি। রাষ্ট্রপতি ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করার পাশাপাশি রাজ্যে কেন্দ্রের হস্তক্ষেপের এই দাবি যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

Related articles

ইরানে তিন দফা হামলা মার্কিন বাহিনীর! পাল্টা জবাব তেহরানের

সংঘর্ষ বিরতি অতীত, আমেরিকা-ইরান হামলা পাল্টা হামলায় (US Iran Conflict) পশ্চিম এশিয়ার ফের উত্তেজনার পরিস্থিতি! সূত্রের খবর মঙ্গলবার...

কলকাতায় যোগ দিবসের অনুষ্ঠান ঘিরে প্রস্তুতি তুঙ্গে, কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

আগামী ২১ জুন (রবিবার) আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে নজরকাড়া অনুষ্ঠানের আয়োজন শহর কলকাতায়। উপস্থিত থাকবেন...

রাজ্যের সম্ভাব্য মন্ত্রীদের তালিকা: সূত্রে প্রকাশ ৯ মন্ত্রীর নাম

সরকার গঠনের ১ মাস পরেও মন্ত্রী নির্ধারণে ব্যর্থ রাজ্যের প্রথম বিজেপি সরকার। মাত্র ৯টি দফতর (cabinet) ৫ মন্ত্রীর...

বাড়ি ঢুকে হেনস্থা: ত্রাণ দুর্নীতিতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

সাম্প্রতিক সময়ে একে পর এক তৃণমূল নেতৃত্বের গ্রেফতারি। তার মধ্যে এবার আরও এক প্রাক্তন মন্ত্রীকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার।...