Sunday, March 29, 2026

220 ঋণখেলাপির 76 হাজার কোটি টাকার ঋণ-তথ্য মুছে ফেলেছে স্টেট ব্যাঙ্ক

Date:

Share post:

ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে এক RTI উত্তরের প্রেক্ষিতে।

প্রায় 76 হাজার কোটি টাকা অনাদায়ী ঋণের যাবতীয় হিসেব মুছে ফেলেছে দেশের সর্ববৃহৎ বানিজ্যিক ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। এক RTI উত্তরের পর এই তথ্য সামনে এসেছে। রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, গত মার্চের হিসেব অনুযায়ী, শুধু স্টেট ব্যাঙ্কই 220 জন ঋণ খেলাপকারীর মোট 76 হাজার কোটি টাকা অনাদায়ী ঋণ হিসেবের খাতা থেকে মুছে ফেলেছে। ব্যাঙ্কিংয়ের পরিভাষায় যাকে বলা হয় ‘রাইট অফ’। ধারের অঙ্ক 500 কোটি বা তার বেশি, এমন ক্ষেত্রে অনাদায়ী ঘোষণা করা হয়েছে 33 জন খেলাপীর ঋণ। যার মোট মূল্য 37,700 কোটি।
তথ্যের অধিকার আইনে ওঠা প্রশ্নের প্রেক্ষিতে গত মার্চ পর্যন্ত 100 কোটি ও 500 কোটি টাকার বেশি ঋণের ক্ষেত্রে প্রতিটি ব্যাঙ্কের ‘রাইট অফ’ অঙ্ক RBI জানিয়েছে। তাতে দেখা গিয়েছে মোট 2 লক্ষ 75 হাজার কোটি টাকা অনাদায়ী ঋণ হিসেবের খাতা থেকে মুছে দিতে হয়েছে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে। যেখানে খেলাপির সংখ্যা 980। এই অ্যাকাউন্টগুলির বেশির ভাগ স্টেট ব্যাঙ্কেরই।
একদিকে, দেশের ব্যাঙ্কগুলোর বেহাল অবস্থা । বাড়ছে অনাদায়ী ঋণের বোঝা। সেই পরিস্থিতিতে সরকারি কোষাগার থেকে মূলধন নিয়েও লাভ হয়নি। আর তার পরেও এই তথ্য নিয়ে ইতিমধ্যেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Related articles

চার্জশিট তো আপনার বিরুদ্ধে পেশ করা উচিত: অমিত শাহকে পাল্টা মমতা

রাজ্যে সব আসনে প্রার্থী ঘোষণা করতে পারেনি কেন্দ্রের শাসকদল তৃণমূল কংগ্রেস। তার আগেই শুরু করে দিয়েছে নির্বাচনী প্রচার।...

ফের রদবদল কমিশনের! বদলি বিডিও ও এআরও-সহ মোট ৮৩

ভোটের আগে রাজ্যে ঢালাও রদবদল জারি নির্বাচন কমিশনের (Election Commission)। আইপিএস-এইএএস থেকে জেলাস্তরের আধিকারিকের পর এবার বিডিও (BDO)...

বিয়ে করতে চলেছেন কৃতি? জল্পনা বাড়তেই ‘সত্যিটা’ জানালেন অভিনেত্রী

বলিউড অভিনেতা- অভিনেত্রীদের সাত পাকে বাঁধা পড়ার গুঞ্জন নতুন কিছু নয়। তবে সাম্প্রতিককালে কৃতি শ্যাননকে (Kriti Sanon)নিয়ে সেই...

দলের জার্সি পরে দলের হয়েই খেলুন! বিশৃঙ্খলা করলেই শাস্তি, মুর্শিদাবাদ থেকে কর্মীদের কড়া বার্তা অভিষেকের

নওদার সভা থেকে দলের কর্মীদের সতর্ক করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তৃণমূলে (TMC) থেকেও...