Friday, June 19, 2026

ত্রিপুরা স্টেট রাইফেলসের আগ্নেয়াস্ত্র বিপ্লব দেবের ছেলের হাতে

Date:

Share post:

পিছনে দুর্গা প্রতিমা, সামনে কার্বাইন ও লাইট মেশিনগান হাতে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর ছেলে। এই ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এর পর থেকে বিতর্ক ক্রমশই বাড়ছে। এদিকে শুক্রবার জানা গিয়েছে, ওই ছবির উৎস।

ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের ছেলে আরিয়ান দেব অস্ত্র হাতে ওই ছবি তুলেছিলেন আগরতলায় ত্রিপুরা স্টেট রাইফেলস্‌-এর 7 নম্বর ব্যাটালিয়নের সদর দফতরে। সেখানে বিজয়া দশমীর দিন আমন্ত্রণ জানানো হয় মুখ্যমন্ত্রীর স্ত্রী নীতি দেবকে। সেদিন ত্রিপুরা স্টেট রাইফেলস্‌-এর সদর দফতরে ছেলে আরিয়ানকে নিয়ে গিয়েছিলেন নীতিদেবী।
ওই দুর্গামণ্ডপে তখন অস্ত্রপুজোর আয়োজন করা হয়েছিল। সেই অস্ত্র হাতে নিয়েই ছবি তোলেন আরিয়ান দেব। পরে সেই ছবি ভাইরাল হয়ে যায়।
জওয়ানদের অস্ত্র কী ভাবে আরিয়ানের হাতে এল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। জওয়ানরাই বা কেন এই ভয়ঙ্কর অস্ত্র মুখ্যমন্ত্রীর ছেলের হাতে দিলেন, তা নিয়েও প্রশ্ন উঠেছে। সোশ্যাল মিডিয়াতেও এ নিয়ে তুমুল সমালোচনা চলছে।

Related articles

কলকাতা বিমানবন্দরে প্রবল বজ্রপাত, আহত ২ গ্রাউন্ড স্টাফ

শুক্রবার সকাল থেকেই প্রবল বৃষ্টি দক্ষিণ বঙ্গ জুড়ে। কলকাতা সহ ১০ জেলায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত।...

যোগ দিবসে ভোর থেকেই চলবে মেট্রো, জানুন বিশেষ পরিষেবার সময়সূচি

আগামী রবিবার রাজ্যের সর্বত্র মহাসমারহে  আন্তর্জাতিক যোগ দিবস (Yoga Day) পালিত হবে। কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...

প্রবল বৃষ্টিতে উত্তরে জাতীয় সড়কে ধস, ভাঙল সেতু, দক্ষিণে জারি হলুদ সতর্কতা

রাতভর প্রবল বৃষ্টি, প্রবল বৃষ্টিতে(Rain) উত্তরবঙ্গের(North Bengal) কার্শিয়ঙের ১১০ নম্বর জাতীয় সড়কে ধস, যান চলাচল ব্যহত। প্রবল বৃষ্টিতে...

বিদ্রোহী সাংসদদের ইস্যুতে স্পিকারের সঙ্গে বৈঠক, দিল্লি যাচ্ছেন অভিষেক

রাজ্যে পালা বদলের পর বিধানসভার পাশাপাশি লোকসভাতেও তৃণমূলের(TMC) ভাঙন অব্যাহত। ইতিমধ্যেই ২০ জন সাংসদ  ভিন্ন ব্লকে নাম লিখিয়েছেন,...