Tuesday, April 7, 2026

মেগা কার্নিভালের জন্য বন্ধ থাকছে যে রাস্তাগুলি

Date:

Share post:

আর কয়েক ঘন্টার অপেক্ষা। শুরু হয়ে গিয়েছে কাউন্ট-ডাউন। এ বছর বাঙালির শ্রেষ্ঠ উৎসবের শেষ রজনী। আর আজ শুক্রবারের শেষ রাতেই রেড রোডে হবে দুর্গাপুজোর মেগা কার্নিভাল। যেখানে মুখ্যমন্ত্রী, রাজ্যপালের পাশাপাশি হাজির থাকবেন রাজ্যের আমলা-মন্ত্রী-বিভিন্ন ক্ষেত্রের সেলিব্রিটিরা। এইসব ভিআইপি, ভিভিআইপিরা ছাড়াও থাকবেন সব বয়সের কয়েক হাজার সাধারণ মানুষ। ফলে সবদিক খতিয়ে দেখে রেড রোড-সহ বেশ কয়েকটি রাস্তা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রশাসন।

এক নজরে দেখে নেওয়া যাক কার্নিভালের জন্য কোন কোন রাস্তা বন্ধ থাকবে –

ইতিমধ্যেই বৃহস্পতিবার রাত ১২ টায় বন্ধ করে দেওয়া হয়েছে রেড রোড। এর পাশাপাশি শুক্রবার সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে লাভার্স রোড, কুইন্সওয়ে, পলাশি গেট রোড, এসপ্লানেড রেমপ।

শুক্রবার দুপুর বারোটা থেকে ভারী যানবাহন, যাত্রীবাহী বাস বন্ধ থাকবে এ জে সি বোস রোড, নিউ রোড, ডাফরিন রোড, লাভার্স লেনে। শুক্রবার দুপুর দুটো থেকে বন্ধ থাকবে খিদিরপুর রোড থেকে হেস্টিংস ক্রসিং হয়ে লাভার্স লেনে।

স্টিকার লাগানো গাড়ি যেতে পারবে জে এল নেহেরু রোড থেকে পশ্চিমমুখী মেয়ো রোড হয়ে। কার্নিভালের জন্য যেসব গাড়িগুলো আসবে সেগুলো এ জে সি বোস রোড থেকে উত্তরমুখী হসপিটাল রোড যেতে পারবে। কারণ, কার্নিভালের শোভাযাত্রা শুরু হবে খিদিরপুরের দিক থেকে।

অন্যদিকে, কার্নিভালে সময় কলকাতার যে সমস্ত রাস্তায় পার্কিং করা যাবে, সেগুলি হল আর আর অ্যাভিনিউ, এসপ্লানেড রো, চৌরঙ্গী রোড, জে এল নেহেরু রোড, কুইন্সওয়ে, মেয়ো রোড, স্ট্যান্ড রোড, হেয়ার স্ট্রিট ও আর এন মুখার্জী রোডের উভয় দিকে।

তবে কলকাতা পুলিশ ও রাজ্য প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আপদকালীন পরিস্থিতি অনুযায়ী এই বাইরেও যে কোনও সময় যেকোনো রাস্তা বন্ধ করা হতে পারে।

Related articles

আজ রাতে একটা সভ্যতা ধ্বংস হবে: সময়ের মেয়াদ শেষ হওয়ার আগেই বার্তা ট্রাম্পের!

বেঁধে দেওয়ার সময়ের মেয়াদ যত এগোচ্ছে হুমকির মাত্রা তত বাড়াচ্ছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হরমুজ প্রণালী (Strait...

মিহির সুইচ অফ বিধায়ক: নাটাবাড়িতে পরিষেবা দিয়েছে তৃণমূলই! অবৈধ ভাবে ২৭ লক্ষ নাম বাদ নিয়ে সরব অভিষেক

গত পাঁচ বছর বিজেপির যিনি বিধায়ক ছিলেন তাঁকে ২০১৯ থেকে ২০২৪ কোচবিহারের মাটিতে বিজেপির সাংসদ ছিলেন। সাংসদ সময়...

পশ্চিম এশিয়ার যুদ্ধের ছেঁকা ফের বিমান পরিবহনে: বাড়ছে এয়ার ইন্ডিয়ার ভাড়া

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ এবার সরাসরি পড়ল সাধারণ যাত্রীর পকেটে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম হু হু করে বাড়তেই...

ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করতে বিসিবিতে বড়সড় পালাবদল, বড় দায়িত্বে তামিম

নির্বাচনের পরই বাংলাদেশ ক্রিকেটে হঠাৎ করেই বড় পালাবদল। পুরনো বোর্ড ভেঙে দিয়ে এবার দেশের ক্রিকেটের হাল ধরলেন প্রাক্তন...